Wednesday, June 24, 2026

নীরবের ফ্ল্যাট বাজেয়াপ্ত করে বিপাকে ED, বিস্তর খরচ দেখভালের

Date:

Share post:

বিলাসবহুল ফ্ল্যাটের দেখভালের খরচ বিপুল। যার জেরেই নাজেহাল ইডি(ED)। ব্যাংক প্রতারণা মামলায় অভিযুক্ত পলাতক নীরব মোদির(Nirab Modi) প্রায় ৪,৪০০ কোটির টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার মধ্যেই দক্ষিণ মুম্বইয়ে(South Mumbai) নীরবের তিনটি প্রাসাদোপম ফ্ল্যাট। পাঁচ বছর ধরে পড়ে রয়েছে সেই ফ্ল্যাট। এই সম্পত্তি দেখভাল করতে গিয়েই নাজেহাল অবস্থা ইডির।

দক্ষিণ মুম্বাই এ সমুদ্র সংলগ্ন নিরবের তিনটি ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য ১১০ কোটি টাকা। এই সম্পত্তি নিলাম করার কথা একাধিকবার ভেবেছে প্রশাসন। তবে আইনের জটিলতায় তা সম্পন্ন হয়নি। এদিকে ফ্ল্যাটের দেখভাল করতে প্রচুর টাকা ব্যয় হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির। ইডি সূত্রে জানা যাচ্ছে, তিনটি ফ্ল্যাটকে গেস্ট হাউসে রূপান্তরিত করার কথাও ভাবা হয়েছিল। কিন্তু তাতে যা খরচ হবে, তা কোনও অভিজাত হোটেলে তৈরির খরচের বেশি হবে। তাই সে দিকেও কেউ যাননি। অন্য দিকে, ওই তিন ফ্ল্যাটের দামি আসবাবপত্র, পেন্টিংস ইত্যাদি রক্ষণাবেক্ষণে কোনও প্রশাসনিক দফতরই দায়িত্ব নিতে নারাজ। এ দিকে মাসিক রক্ষণাবেক্ষণের খরচ রয়েছে। আছে অন্যান্য ব্যয়ও। এ সব নিয়ে ‘চিন্তায়’ ইডি। ফ্লাইট গুলির ভবিষ্যৎ ঠিক করতে বারবার বৈঠক হয়েছে কিন্তু তাতে বেরোয়নি কোনও সমাধান সূত্র।

প্রসঙ্গত, ২০১৮ সালে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে লোন প্রতারণা মামলায় অভিযুক্ত হন নীরব। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর থেকেই দেশছাড়া ওই ব্যবসায়ী। ইডি তাঁকে পলাতক ঘোষণা করে। ২০১৯ সালে ইংল্যান্ডে গ্রেফতার হন নীরব। এখনও ভারতে তাঁর প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...