Monday, April 6, 2026

মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থ সাহায্যের আবেদনের প্রক্রিয়া সহজ করল নবান্ন

Date:

Share post:

মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে (Chief Minister’s Relief Fund) অর্থ সাহায্যের আবেদন জানানোর প্রক্রিয়া আরও সহজ করল রাজ্য সরকার। এজন্য একটি বিশেষ পোর্টাল চালু করা হয়েছে। www.cmrf.wb.gov.in, ত্রাণ তহবিল থেকে সাহায্য পেতে এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। ইংরেজির পাশাপাশি বাংলাতেও তথ্য মিলবে পোর্টালে (Portal)। অনলাইনে (Online) আবেদনের সঙ্গে সঙ্গে আবেদনকারীর মোবাইল ফোনে যাবে একটি SMS। তা থেকে আবেদনকারী নিশ্চিত হতে পারবেন যে তাঁর আবেদন গ্রহণ করা হয়েছে। পুরো বিষয়টির তত্ত্বাবধান হবে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে। আবেদন পত্রের সত্যতা জেলা প্রশাসনকে দিয়ে যাচাই করিয়ে দ্রুত সাহায্য তুলে দেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তির আবেদনে যদি কোনও ত্রুটি থাকে বা আরও নথির প্রয়োজন পড়ে, তাও ‌জানিয়ে দেওয়া হবে আবেদনকারীকে।

এতদিন জেলা সদর, নবান্ন বা কালীঘাটে মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে ত্রাণ তহবিল থেকে সাহায্যের জন্য আবেদনপত্র জমা করতে হত। এবার থেকে মানুষ কোনও হয়রানি ছাড়াই আবেদন জানাতে পারবেন। মূলত ব্যয়বহুল চিকিৎসা বা মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে আর্থিক সমস্যা হলে এই সাহায্যের জন্য আবেদন করা যায়।

নবান্ন সূত্রে খবর, কোভিডের সময় থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সাহায্য পাওয়ার জন্য ই-মেলের মাধ্যমে আবেদন গ্রহণের প্রক্রিয়া চালু হয়। তখনই ত্রাণ তহবিল থেকে সাহায্য দেওয়ার ক্ষেত্রে পৃথক পোর্টাল চালুর বিষয়টি প্রশাসনের শীর্ষকর্তাদের মাথায় আসে। এর পাশাপাশি নবান্ন সূত্রে জানা গিয়েছে, এতদিন রাজ্যের বাসিন্দারা দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা করাতে গেলে সেখান থেকে ফিরে এসে এই সাহায্যের জন্য আবেদন করতে পারতেন। নবান্নের এই নতুন উদ্যোগের ফলে এখন থেকে তাঁরা অনলাইনে সেখান থেকেই আবেদন করতে পারবেন।

আরও পড়ুন:রাজ্য পুলিশের প্রশংসায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...