Sunday, April 5, 2026

সেলফির মা.রণ নেশা! ম.র্মান্তিক পরিণতি উত্তরাখণ্ডের সরকারি আধিকারিকের

Date:

Share post:

হেলিকপ্টারের (Helicopter) সঙ্গে সেলফি (Selfie) তোলার প্রবল ইচ্ছা। আর যেমন ইচ্ছা, তেমন কাজ। কিন্তু এমন মর্মান্তিক পরিণতি হবে তা হয়তো ঘুণাক্ষরেও টের পাননি। আর সেলফি তুলতে গিয়েই ব্লেডের আঘাতে ছিন্নভিন্ন হয়ে মৃত্যু হল উত্তরাখণ্ডের (Uttarakhand) সরকারি আধিকারিকের (Government Official)। রবিবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে (Kedarnath Dham)।

জানা গিয়েছে, এদিন হেলিকপ্টারের নিরাপত্তা খতিয়ে দেখার কাজ চলার সময় উত্তরাখণ্ডের অসামরিক বিমান পরিবহণ দফতরের ফিনান্সিয়াল কন্ট্রোলার (Financial Controller) অমিত সৈনি (Amit Saini) সেলফি তোলার জন্য অসতর্ক ভাবে রোটারের খুব কাছে চলে যান। আর সেই সময়ই রোটারের আঘাতে দেহ থেকে ছিন্ন হয়ে যায় তাঁর মাথা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কিন্তু সেলফি তোলার এমন নেশা যে তিনি বুঝতে পারেননি রোটরের খুব কাছে চলে এসেছেন। আর মুহূর্তেই সেই ব্লেডে তাঁর মুণ্ড দেহ থেকে কেটে আলাদা হয়ে যায়।

উল্লেখ্য, আগামী ২৫ এপ্রিল থেকে কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra) শুরু হচ্ছে। পাশাপাশি চারধাম যাত্রা (Chardham Yatra) শুরু হয়েছে শনিবার থেকেই। আর তার আগেই এমন দুর্ঘটনায় রীতিমতো যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...