Tuesday, February 24, 2026

মেঘলা আকাশ! মৃদুমন্দ বাতাস!রবিতেই মহানগরীতে স্বস্তির বৃষ্টি

Date:

Share post:

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি! চৈত্রের শেষ থেকে বৈশাখের শুরু পর্যন্ত একের পর এক ছক্কা হাঁকিয়েতে গরম। তবে আর নয়। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আপাতত আরও তিন দিন স্বস্তিতে রাজ্যে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার থেকে তিন দিন চলতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তরের জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই তিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে তিন দিন পর থেকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন:সেলফির মা.রণ নেশা! ম.র্মান্তিক পরিণতি উত্তরাখণ্ডের সরকারি আধিকারিকের

রবিবার বিকেলের দিকে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
পূর্বাভাস বলছে, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও বুধবার বেশির ভাগ জেলা শুষ্ক থাকবে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, আগামী তিন দিন দক্ষিণের জেলায় তাপমাত্রার পরিবর্তন না হলেও তার পর দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।


আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে রাজ্যে দু’টি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয়। তার মধ্যে একটি উত্তরবঙ্গ থেকে ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত। এর ফলে দুই বঙ্গের সব জেলাতেই আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা বলা হলেও উত্তরবঙ্গে ভারী বর্ষণ, শিলাবৃষ্টি, সঙ্গে ঝোড়া হাওয়ার পূর্বাভাস শুনিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রবিবার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে।

 

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...