Friday, June 26, 2026

দহনজ্বালা থেকে স্বস্তি!আগামিকাল থেকেই খুলছে স্কুল-কলেজ

Date:

Share post:

তীব্র দাবদাহ থেকে কচিকাচাদের রেহাই দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল কলেজ বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছিলেন। তবে, আর নয়। গরমের দাপট অনেকটাই কমেছে। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে। তাই সরকারের আগের নোটিশ মেনেই সোমবার অর্থ্যাৎ আগামিকাল থেকেই খুলছে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল কলেজ।

আরও পড়ুন:মেঘলা আকাশ! মৃদুমন্দ বাতাস!রবিতেই মহানগরীতে স্বস্তির বৃষ্টি

গত সপ্তাহে নির্দেশিকা জারি করার সময়ই বলা হয়েছিল তাপপ্রবাহের জন্য এক সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। যেহেতু এই মুহুর্তে পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে এবং সব জেলাতেই বৃষ্টির দেখা মিলেছে সেই জায়গায় থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সোমবার থেকে পঠনপাঠন শুরুর জন্য আলাদা করে কোনও নির্দেশিকা জারি করা হবে না।

গত সোমবার থেকেই রাজ্যের সমস্ত সরকারি স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এই কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।শনিবার পর্যন্ত ছিল এই ছুটি। শুধু তাই নয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও ছুটি দেওয়ার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।


এর আগে, প্রবল গরমের কারণে স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দফতর। বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে, ২ মে  থেকে ছুটি পড়বে স্কুলে। সেদিন থেকেই বিশেষ ছুটিতে থাকবেন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরাও। তবে স্কুল খুললে অতিরিক্ত ক্লাস করতে হবে পডুয়াদের।বিজ্ঞপ্তিতে এমনই নির্দেশ ছিল।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...