Thursday, April 2, 2026

অমৃতপালকে পাঞ্জাব ও দিল্লির জেল ছেড়ে কেন পাঠানো হল ডিব্রুগড়ে?

Date:

Share post:

খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে পাঞ্জাবের মোগা থেকে গ্রেফতার করা হলেও তাঁকে দিল্লি বা পাঞ্জাবের কোনও জেলে না রেখে নিয়ে যাওয়া হচ্ছে সূদুর অসমে। কিন্তু কেন? তাঁর সহযোগীদেরও কেনই বা সেখানেই বন্দি রাখা হয়েছে?

আরও পড়ুন:অবশেষে গ্রে*ফতার অমৃতপাল সিং, নিয়ে যাওয়া হচ্ছে অসমে

৩৬ দিন পলাতক থাকার পর অবশেষে রবির সকালে নিজেই পাঞ্জাবের পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন অমৃতপাল।যদিও পাঞ্জাবের পুলিশ তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করলেও একাধিক সূত্রের দাবি নিজেই আত্মসমর্পণ করেছেন খলিস্তানি নেতা।পাঞ্জাবের পুলিশের আই জি সিখচেইন সিংহ গিল বলেন, “রবিবার সকাল পৌনে ৭টা নাগাদ মোগার রোড় গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে অমৃতপালকে। তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গোটা গ্রাম ঘিরে ফেলেছিল। ফলে ওঁর হাতে আর কোনও বিকল্প পথ ছিল না। তাই বাধ্য হয়েই আত্মসমর্পণ করেছেন।”
তিনি আরও জানিয়েছেন, গ্রেফতারির পরই অমৃতপালকে অসমের ডিব্রুগড় সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে। কিন্তু এখানেই উঠেছে প্রশ্ন নানা মহলে। কেন দিল্লির জেলে কঠোর নিরাপত্তার বেষ্ঠনী থাকা সত্ত্বেও ডিব্রুগড়ে পাঠানো হচ্ছে অমৃতপালকে? এ প্রসঙ্গে কী বলছে পুলিশ?

এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, পাঞ্জাব বা দিল্লির যে সমস্ত জায়গায় অমৃতপালকে পাঠানো সম্ভব ছিল, সেই সব জেলে বিভিন্ন রাজ্যের গ্যাংস্টার এবং তাঁদের শাগরেদরা বন্দি। তা ছাড়া, এই সব জেলে বন্দি বেশ কিছু গ্যাংস্টারের সঙ্গে খলিস্তানি সংগঠনের ভাল যোগাযোগ রয়েছে। ফলে ওই একই জেলে রাখলে খলিস্তানি নেতার পক্ষে আরও একটি চক্র তৈরির আশঙ্কা করছে পুলিশ। শুধু তাই-ই নয়, জেলের নিরাপত্তাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।তাই তাঁকে অসমে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।

 

 

Related articles

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...