Saturday, June 27, 2026

দত্তক দিয়ে আয় ২০ লক্ষ, খুশি আলিপুর চিড়িয়াখানা

Date:

Share post:

চিড়িয়াখানার পশু-পাখি দত্তক নেওয়া নতুন কিছু নয়। তবে সেই পরিসংখ্যান ছিল কম। তা বাড়তে শুরু করেছে এখন। এতেই আপ্লুত চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

সূত্রের খবর পশু-পাখিদের দত্তক দিয়ে কলকাতার আলিপুর চিড়িয়াখানা ২০২২-২৩ আর্থিক বছরে ২০ লক্ষ টাকার বেশি আয় করেছে। এই সময়ে মোট ৮৯ টি প্রাণীকে দত্তক নেওয়া হয়েছে। যার মধ্যে ১৮ টি প্রাণীকে মাসিক ভিত্তিতে এবং ৭১ টি প্রাণীকে বাত্সরিক হিসাবে দত্তক নেওয়া হয়েছে। ২০২১-২২ আর্থিক বছরে পশু-পাখি এই খাতে আয় ছিল ১৩ লক্ষ ৬২হাজার টাকার কিছু বেশি। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা তাপস দাস জানিয়েছেন চিড়িয়াখানার প্রাণীদের দত্তক নেওয়ার ব্যপারে মানুষের সচেতনতা ও আগ্রহ বাড়াতে নিয়মিত প্রচার চালানো হচ্ছে। সংশ্লিষ্ট প্রাণীর খাঁচায় বা এনক্লোজারে দত্তক গ্রহণকারীর ছবি দেওয়া হচ্ছে। এই সমস্ত উদ্যোগ গ্রহণের ফলে ব্যক্তিবিশেষের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাও পশু-পাখিদের দত্তক নিতে এগিয়ে আসছে। যেমন কলকাতার স্কটিশ চার্চ কলেজ বাত্সরিক ৩০ হাজার টাকার বিনিময়ে একটি মেছো বেড়ালকে দত্তক নিয়েছে। দিল্লি পাবলিক স্কুল ১০ হাজার টাকায় দত্তক নিয়েছে একটি স্পটেড ডিয়ার। চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ সাদা বাঘ রাজাকে ২ লক্ষ টাকায় দত্তক নিয়েছে স্টেট ব্যাঙ্ক। এক লক্ষ টাকায় গণ্ডার জলদাপ্রসাদকে দত্তক নিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।

উল্লেখ্য চিড়িয়াখানার আবাসিক পশু-পাখিদের লালন পালনের দৈনন্দিন বিপুল খরচ সামাল দিতে এবং সাধারণ মানুষের সঙ্গে এদের সংযোগ বাড়াতে ২০১৩ সালে আলিপুর চিড়িয়াখানা দত্তক কর্মসূচি চালু করে।

আরও পড়ুন- ফের যোগীরাজ্যে কু.পিয়ে খু.নের অভিযোগ! চরম নৃ.শংসতার সাক্ষী রাজধানী শহরও

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...