Thursday, June 25, 2026

পদ্মশিবির বুদ্ধিহীন! BJP বিরোধী ঐক্যই লক্ষ্য: মমতার সঙ্গে বৈঠকের আগে জানালেন নীতীশ

Date:

Share post:

আর কিছুক্ষণ পরেই বাংলার মুখ্যমন্ত্রী (West Bengal CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে বৈঠক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar)। তার আগেই কেন্দ্রের বিজেপি বিরোধী শক্তির জোট গড়াই লক্ষ্য বলে জানালেন JDU প্রধান। একইসঙ্গে বিজেপিকে বললেন, “বুদ্ধিহীন”।

 

বিহারের বিজেপির (BJP) প্রধান সম্রাট চৌধুরী কয়েকদিন আগেই হুমকি দিয়েছিলেন নীতীশ কুমারকে মাটিতে মিশিয়ে দেবেন। শুধু তাই নয়, সম্রাটের কথায় ২০২৪-এর নির্বাচনে নীতীশের দলকে গুঁড়ো করে দেবে বিজেপি। আর ২০২৫-এ বিহারে বিধানসভা নির্বাচনে জেডিইউ-র কোন অস্তিত্বই পাওয়া যাবে না। “মিট্টি মে মিলা দেঙ্গে”- এই হুমকির বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন নীতীশ কুমার। সংযত অথচ দৃপ্ত ভাষায় বললেন, বিজেপি ব্রেনলেস অর্থাৎ বুদ্ধিহীন। এক কথায় নির্বোধ। সেই কারণেই এইসব বলছে। নীতীশ বলেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনও কোনও রাজনৈতিক দল সম্পর্কে এই ধরনের মন্তব্য করেননি।

পরের বছর লোকসভা নির্বাচন। তার আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নীতীশ কুমারের বৈঠকের দিকে নজর সারা দেশের সংবাদমাধ্যমের। এই বৈঠক প্রসঙ্গে বিহারের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বৈঠকের পরেই এ বিষয়ে সবিস্তারে জানাবেন। তবে কেন্দ্রের NDA সরকারের বিরোধী জোট গড়াই তাঁর মূল লক্ষ্য বলে জানান নীতীশ। সুতরাং বিরোধী জোটের সলতে পাকানো যে শুরু হয়ে গিয়েছে তা বলাই বাহুল্য।

 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...