Monday, March 16, 2026

কালিয়াগঞ্জকাণ্ডের জল গড়াল কলকাতা হাইকোর্টে!

Date:

Share post:

কালিয়াগঞ্জকাণ্ডে (Kaliaganj Case) নয়া মোড়। নাবালিকাকে ধর্ষ.ণ করে খু.নের অভিযোগে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা (Public interest litigation in the High Court)। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের (Division Bench) দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন মামলাকারী। এর পাশাপাশি নাবালিকার পরিবারকে নিরাপত্তা প্রদান এবং এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে বলে জানা যাচ্ছে। মামলাকারীর আইনজীবীর তরফে সিবিআই তদন্তের (CBI enquiry) কথাও বলা হয়েছে। আগামিকাল শুনানির সম্ভাবনা।

অন্যদিকে কালিয়াগঞ্জ কাণ্ডে জাতীয় শিশু কমিশন বনাম রাজ্য শিশু সুরক্ষা কমিশন আবহে, আজ সোমবার সকালে NCPCR চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোর (Priyank Kanungo) সঙ্গে দেখা করেন উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক মানস মন্ডল, রায়গঞ্জের এসডিও কিংশুক মাইতি (Kingshuk Maity)। রায়গঞ্জের সার্কিট হাউসে হাজির রায়গঞ্জ মেডিক্যাল কলেজের ময়নাতদন্তকারী চিকিৎসক ভাস্করজ্যোতি দেবনাথ। প্রিয়াঙ্ক কানুনগো বলছেন তিনি তিনজন ডাক্তারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তার মধ্যে দুজনে ছুটি থাকায় একজনের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে বিষ খেয়ে আত্মহত্যার কথা বলা হলেও তা মানতে নারাজ NCPCR চেয়ারপার্সন। তিনি জানান গোটা ঘটনা পর্যবেক্ষণ করার পর দিল্লি গিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে। পাশাপাশি NCPCR এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। ১৪৪ ধারা লঙ্খন করে এসে রাজ্যকে বদনামের ছক বলে পাল্টা অভিযোগ করে রাজ্য শিশু সুরক্ষা কমিশন (WBCPCR)। সূত্র মারফতে জানা যাচ্ছে আজ যখন জেলা প্রশাসনের কর্তারা সার্কিট হাউজে যান তখন ভিতর থেকে তালাবন্ধ করে দেওয়া হয়। সেখানে সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ বলে জানানো হয় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে। মঙ্গলবার এই মামলার শুনানিতে আদালত কী রায় দেয় এখন সেটাই দেখার।

 

spot_img

Related articles

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...

হেমন্ত কী হবেন হিমন্ত-নিধনের অস্ত্র: অসমে অস্তিত্ব টিকিয়ে রাখতে ভিন্ন লড়াই কংগ্রেসের

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মুখ্যমন্ত্রীর আগ্রাসী নীতিতে চাপে অসম কংগ্রেস। একদিকে সাংসদ তথা অসম কংগ্রেস সভাপতি গৌরব গোগোইয়ের...