Friday, June 26, 2026

নববর্ষের প্রথম কালবৈশাখীর পূর্বাভাস! সোম-মঙ্গলে হাওয়া বদল

Date:

Share post:

গরমের দাবদহ কাটিয়ে আকাশের মেঘের দেখা মেলায় স্বস্তিতে বঙ্গবাসী (Bengal People)। আজ সোমবার এবং আগামিকাল মঙ্গলবার রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ায় সোমবার দুপুরের পর থেকে পরিস্থিতি বদলাবে, বিকেল থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গে কালবৈশাখী (Thunderstrom) পরিস্থিতি। নতুন বাংলা বছরের প্রথম কালবৈশাখী উপহার পেতে চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে ছিল বঙ্গবাসী। গলদঘর্ম অবস্থা থেকে এবার মুক্তি। হাওয়া অফিস জানাচ্ছে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে ৷ সোম ও মঙ্গলবার তাপমাত্রা সামান্য কমবে বলে আশাবাদী আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। তবে বুধবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ কুমার দাস (Ganesh Kumar Das) জানিয়েছেন, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গের বাতাসে ঢুকছে । ফলে সোম ও মঙ্গলে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা । কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

 

Related articles

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...