Sunday, April 5, 2026

তাপস সাহার বাগান বাড়িতে খা.সির মাং.সে পিকনিক! কারণ জানলে অবাক হবেন

Date:

Share post:

নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) । নদিয়ার বাড়িতে দীর্ঘ ১৫ ঘণ্টার সিবিআই (CBI) তল্লাশি চলেছে। হয়েছে জিজ্ঞাসাবাদও। যদিও তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে (Tapas Saha) গ্রেফতার করেনি সিবিআই (CBI)। আর সেই খুশিতেই নাকি গতকাল, রবিবার রাতে বিধায়ক তাপস সাহার বাড়ির বাগানে চলল খাসির মাংসের পিকনিক! বিধায়ক কার্যালয়ের পাশে তাপস সাহার বাড়ির বাগানেই কাটা হয় খাসি। নিজে হাতে খাবার পরিবেশন করেন বিধায়ক। কবজি ডুবিয়ে খাসির মাংস-সরু চালের ভাত তৃপ্তি সহকারে খান তাঁর অনুগামীরা।

খাসির মাংসের ভুরিভোজ প্রসঙ্গে তাপস সাহা বলেন, তাঁর রাজনৈতিক সহ-কর্মীরা যখন শুনেছেন বাড়ি থেকে সিবিআই কিছু পায়নি, গ্রেফতারও করেনি, তখন মহানন্দে দলীয় কর্মী-সমর্থকরা সোজা বাড়িতে চলে আসেন। পিকনিক করার আবদার করেন। সেই কারণেই খাসির মাংসের পিকনিক।

তাপস সাহা জানান, কর্মীরা নিজেরাই খা.সি নিয়ে আসেন। তারপর নিজেরাই সেই খা.সি কেটে খুব আনন্দ করে পিকনিক করেন। তাঁকেও খাওয়ান।

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...