Saturday, June 6, 2026

‘বাংলার হাজীদের পরিষেবায় হজ্ব কমিটি তৎপর’, মহাজাতি সদনে একেএম ফারহাদ

Date:

Share post:

ইসলাম ধর্মাবলম্বী মানুষদের পাঁচটি মুল স্তম্ভের অন্যতম হজ্ব। সেই উদ্দেশ্যে আরব দেশে মক্কা নগরীতে উপস্থিত হতে হয় বছরের নির্দিষ্ট সময়ে। চলতি বছর হজ্বের প্রথম উড়ান কলকাতা থেকে রওনা দেবে ২১ শে মে। সেই উপলক্ষে রাজ্য হজ্ব কমিটি অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ পরিচালনা করে চলেছে। চলতি বছর বাংলার প্রায় দশ হাজার হাজীদের ট্রেনিং জেলা ওয়াড়ি অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার কলকাতার মহাজাতি সদনে প্রথম ট্রেনিং অনুষ্ঠিত হলো পাঁচ শতাধিক হাজীদের উপস্থিতিতে। দীর্ঘ সময় ধরে হজ্ব বিষয়ে পূর্ণাঙ্গ আলোকপাত করেন হজ্ব কমিটি দ্বারা নিযুক্ত ব্যক্তিরা। হজ্ব কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোঃ নাকি প্রশাসনিক বিষয়গুলো বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি হাজীদের পরিষেবায় রাজ্য হজ্ব কমিটি পুরোপুরি প্রস্তুত বলে তিনি জানান। নির্দিষ্ট সময়ে সমস্ত তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ গ্ৰুপে নজর রাখার অনুরোধ করেন।

উক্ত ট্রেনিংয়ে রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের অন্যতম পীরজাদা তথা উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, হজ্ব কমিটির দীর্ঘদিনের সদস্য, বর্তমানে অন্যতম সেবক পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ বলেন বাংলার শান্তি সম্প্রীতি রক্ষায় হাজীদের ভুমিকা প্রশংসনীয়। বাংলা তথা দেশের সামগ্ৰিক কল্যানে মহান আল্লাহর দরবারে দোয়ায় আর্জি রাখেন তিনি। পাশাপাশি বলেন পরিবর্তনের পর রাজ্যের হাজীদের পরিষেবায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে হজ্ব অপারেশন সম্পন্ন হচ্ছে। হাজীদের পরিষেবায় কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, হজ্ব কমিটির চেয়ারম্যান নাদিমুল হক, প্রধান সচিব মোঃ গোলাম আলী আনসারী, বিশেষ সচিব শাকিল আহমেদ, কার্যনির্বাহী আধিকারিক মোঃ নাকি সহ দফতরের সমস্ত আধিকারিকরা যেভাবে কাজ করে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়।

প্রথম দিনের ট্রেনিংয়ে মহাজাতি সদনে উপস্থিত ছিলেন কলকাতা জেলার সংখ্যালঘু আধিকারিক আরসাদ হাসমি, সদস্য মাওঃ হামিদ,আধিকারিক মোঃ ইকবাল নাইয়ার, আয়ুব আলী,আবুল হোসেন, মাওঃ আসরারুল হক,ইজাজ,প্রমুখ।

আরও পড়ুন- ”মেরে পাস মা হ্যায়, মমতার পাশে মানুষ”, অনুব্রত গড়ে বার্তা ফিরহাদের

Related articles

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...

যাচাই করা ‘অন্নপূর্ণা’র টাকা ঢুকল বৃদ্ধের অ্য়াকাউন্টে! সরব তৃণমূল

যাচাইয়ের ভুল, না স্রেফ দায়িত্বজ্ঞানহীনতা? এরকম মাত্র একটিই ঘটনা, না কি রাজ্যজুড়ে অনেক? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে...

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...