Monday, April 6, 2026

এক পোর্টালেই রাজ্যের সব কলেজে ভর্তি! নয়া নিয়ম চালু শিক্ষা দফতরের

Date:

Share post:

এবার বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি হতে গেলে আলাদা আলাদা পোর্টাল আবেদন করতে হবে না। আগামী শিক্ষাবর্ষ থেকেই একটি কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমেই স্নাতকে ভর্তি হওয়ার আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা।সোমবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের উচ্চশিক্ষা দফতর।

আরও পড়ুন:পাকিস্তানে পুলিশের দফতরেই বি*স্ফোরণ! নি.হত ১৩, জ.খম ৫০

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পোর্টাল দেখভাল করবে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। রক্ষণাবেক্ষণও তারাই করবে। ভর্তির সময় সংসদের একটি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফি জমা দিতে হবে। ভর্তি প্রক্রিয়ার এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে।

রাজ্য সরকার আরও জানিয়েছে, সব সরকারি ও সরকার অনুমোদিত কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে অনেক দিন ধরেই উদ্যোগী তারা। সেই লক্ষ্যেই এই কেন্দ্রীয় পোর্টাল তৈরির পরিকল্পনা করা হয়। গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা এ বিষয়ে অনুমোদন দেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকেই তা চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এত দিন কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে পৃথক ভাবে অনলাইনে ভর্তির ব্যবস্থা ছিল। তাতে প্রতিটি কলেজের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ভর্তির আবেদন এবং ফি দিতে হত। শুধু তা-ই নয়, কলেজভেদে ভর্তির আবেদনের সময়সীমা আলাদা হত বলেও সমস্যায় পড়তে হত পড়ুয়াদের। সেই কারণে বহু কলেজে অনেক আসন খালিও থেকে যেত। এই সব বিষয় নজরে রেখেই কেন্দ্রীয় পোর্টাল তৈরির কথা ভেবেছে রাজ্য সরকার।

 

 

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...