Saturday, April 4, 2026

কলকাতা মেডিক্যাল কলেজে আ.গুন আ*তঙ্ক! ধোঁয়ায় ঢাকল চারপাশ

Date:

Share post:

মঙ্গলে অমঙ্গল, কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) ছড়াল আ.গুন আতঙ্ক। আজ দুপুর আড়াইটে নাগাদ আচমকাই কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) সুপার স্পেশ্যালিটি ব্লক থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন রোগীর পরিজনরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে (Fire Engine)। দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও একটি ইঞ্জিন কলকাতা মেডিক্যাল কলেজে পৌঁছে গেছে বলে জানা গেছে।

মেডিক্যাল কলেজের সুপার স্পেশ্যালিটি ব্লকে এই মুহূর্তে বহু রোগী ভর্তি রয়েছেন। তাই খুব স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে রোগীর পরিজনদের মধ্যে। কলেজে সেন্ট্রাল এসি ব্যবস্থা থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর পাশাপাশি ধোঁয়ার উৎস খোঁজার চেষ্টা চলছে। বিদ্যুৎ না থাকায় বেশ বিপাকে পড়েছেন রোগীরাও। এমারজেন্সি বিভাগে যাতে কোনও সমস্যা না হয় সেই দিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে মেডিক্যাল কলেজ সুপার সূত্রে খবর। তবে কোনও হতাহতের খবর নেই। মোবাইল ফোনের টর্চ জেলে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানা যাচ্ছে ।ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতা মেডিক্যাল কলেজের (Medical College) ইউপিএস রুমে হঠাৎ করে আগুন লাগার (fire)ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...