Wednesday, June 24, 2026

প্রকাশ্যে প্রেমের স্বীকারোক্তি, গীতশ্রীর ফুটবলার প্রেমিক নাকি বধূ নির্যা.তনে অভি.যুক্ত!

Date:

Share post:

নানা গুঞ্জনের পর অবশেষে নিজের প্রেমের কাহিনী প্রকাশ্যে আনলেন গীতশ্রী (Geetashree Roy)। সেখানেও বিতর্ক? টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রীর বর্তমান প্রেমিকের প্রাক্তন স্ত্রী মারাত্মক কথা বলছেন যে! গীতশ্রী রায়ের (Geetashree Roy) সঙ্গে ফুটবলার প্রবীর দাসের (Prabir Das) সঙ্গে তাঁর সম্পর্ককে ঘিরে জল্পনা আগে থেকেই ছিল। এবার সম্পর্কে সিলমোহর পড়ল অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্টে। সম্প্রতি গীতশ্রী- প্রবীরের ক্যান্ডেললাইট ডিনারের ছবি ভাইরাল হয়। জল্পনা বাড়ছিল কিন্তু উভয়পক্ষের নীরবতা অনেক কিছুই উহ্য রেখেছিল।

এবার একে অন্যকে আলিঙ্গনের মিষ্টি আদুরে ছবি পোস্ট করে গীতশ্রী রায় লিখলেন, “মনের জন্য হাসি খুবই ভাল। এই ভাবে হাসতে হাসতেই একসঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। এই ফ্রেমটা অগোছালো হতে পারে, কিন্তু আমরা নই।” নেট দুনিয়ার কাছে প্রিয় অভিনেত্রীর প্রেমের গল্প (Love Story)বুঝতে এইটুকুই যথেষ্ট ছিল।

ফুটবলারের সঙ্গে প্রেম পর্যন্ত ঠিক আছে, কিন্তু এবার প্রেমিকের অতীত কি গীতশ্রী- প্রবীরের সম্পর্কে প্রভাব ফেলবে? আসলে ফুটবলার প্রবীরের অতীত নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তাঁর প্রাক্তন স্ত্রী তনুশ্রী দাস। তিনি প্রবীরের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ আনেন। কী বলছেন অভিনেত্রী? এমন মানুষের সঙ্গে দাম্পত্য শুরুর ভাবনা আসা সম্ভব কি? গীতশ্রীর সাফ উত্তর, “আমরা অতীত নিয়ে ভাবতে রাজি নয়। আমরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা করতেই ব্যস্ত।” সোফায় একে অপরের সঙ্গে হাসিতে প্রবীরের গায়ে ঢলে পড়েছেন অভিনেত্রী। চুটিয়ে প্রেম করছেন, ছবিতেই তা স্পষ্ট। যদিও এখন বিয়ে নয়, আপাতত দুজনেই ব্যস্ত।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...