Saturday, June 27, 2026

Harry Belafonte: যুগের অবসান! প্র.য়াত কিংবদন্তি গায়ক হ্যারি বেলাফন্টে

Date:

Share post:

ফের এক নক্ষত্রপতন। সংগীত জগতের অন্যতম তারকার জীবনাবসান। হ্যারি বেলাফন্টে। যাঁর কণ্ঠ ঝড় তুলেছিল একটা সময়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। মঙ্গলবার ম্যানহাটনের আপার ওয়েস্টসাইডে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী।

১৯২৭ সালে ১ মার্চ হার্লেমে জন্মগ্রহণ করেন হ্যারি। তাঁর ঝুলিতে রয়েছে গ্র্যামি, এমি এবং টোনির মতো একাধিক বিশ্ববিখ্যাত পুরস্কার। পাঁচের দশকে নিজস্ব শৈলীতে লোকগান গেয়ে আলোড়ন তৈরি করেছিলেন হ্যারি। জাতিগত বিভেদের আগল ভেঙে দিয়েছিলেন হ্যারি বেলাফন্টে। ‘ব্যানানা বোট’, ‘জামাইকান ফেয়ারওয়েল’, ‘শেক শেক সেনোরা’, ‘জাম্প ইন দ্য লাইন’-র মতো অজস্র গান হ্যারি বেলাফন্টের ঝুলিতে।
শুধু গায়ক হিসাবেই পরিচিতি পাননি বেলাফন্টে। আমেরিকায় বর্ণবৈষম্যের বেড়া ভাঙতে নিজের গানকে হাতিয়ার করেছিলেন শিল্পী। নাগরিক আন্দোলন অন্যমাত্রা পেয়েছিল তাঁর সুরময় সৃষ্টিতে।

একজন গায়ক হিসেবে সাফল্যের পর তাঁর কাছে সিনেমারও অফার আসে। এবং মিস্টার বেলাফন্টে প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা, যিনি হলিউডেও সাফল্য অর্জন করেছিলেন। যদিও তাঁর সিনেমা খুব বেশি যে হিট হয়েছিল তা নয়, তবে তাঁর প্রতিবাদী চরিত্র তাঁকে সব জায়গায় মানুষের আইডল করে তোলে।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টের নির্দেশ, বিধানসভায় কোনও বিল পাশ হলে দ্রুত ছাড়তে হবে রাজ্যপালকে

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...