Saturday, June 27, 2026

প্রয়া.ত পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল, শোক প্রকাশ মোদির, ২দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

Date:

Share post:

প্রয়াত পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের নেতা প্রকাশ সিং বাদল (Prakash Singh Badol)। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এক সপ্তাহ আগে মোহালির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ সেখানেই মৃত্যু হয় প্রকাশ সিং বাদলের। বয়স হয়েছিল ৯৫। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

বাদলের জন্ম ১৯২৭ সালে পঞ্জাবের মুক্তসর জেলায়। স্বাধীনতার আগে অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোরে লেখাপড়া তার। ১৯৪৭ সালে গ্রামপ্রধান নির্বাচিত হন। প্রথম বিধানসভা নির্বাচনে জয় ১৯৫৭ সালে শিরোমণি অকালি দলের টিকিটে। ১৯৬৮ সালে প্রথম মন্ত্রী হন বাদল। পরের বছরেই মুখ্যমন্ত্রী। তিনি ছিলেন সবচেয়ে কম বয়সে মুখ্যমন্ত্রী।

পাঞ্জাবের পাঁচবারের মুখ্যমন্ত্রী বাদল আমজনতার ক্ষোভ বিক্ষোভ বোঝার দক্ষতা ছিল। সেই কারণেই ২০২০-তে মোদি সরকারের বিতর্কিত তিন কৃষি আইনের বিরোধিতা করে বিজেপির সঙ্গ ছেড়েছিল অকালি দল। বাদল স্পষ্ট জানিয়েছিলেন, কৃষকদের চটিয়ে পাঞ্জাবে রাজনীতি করা সম্ভব নয়। কেন্দ্র আইন প্রত্যাহার করলেও এনডিএতে ফেরেননি তিনি। বয়সের কারণে গত কয়েক বছর সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরেই ছিলেন বাদল। তাঁর মৃত্যুতে টুইটারে মোদি লেখেন, ‘‘ব্যক্তিগত ক্ষতি। ভারতীয় রাজনীতিতে তিনি ছিলেন এক সুউচ্চ ব্যক্তিত্ব।’’ দু’দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন- Harry Belafonte: যুগের অবসান! প্র.য়াত কিংবদন্তি গায়ক হ্যারি বেলাফন্টে

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...