Saturday, April 4, 2026

দিল্লি পুলিশকে চিঠি, কুস্তিগিরদের এফআইআর নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

কুস্তিগিরদের তরফে সোমবার বিজেপি সাংসদ তথা কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে দিল্লি পুলিশে অভিযোগ করা হয়েছিল।মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে। এবার দেশের সর্বোচ্চ আদালত চিঠি দিল দিল্লি পুলিশকে। সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়ে ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দেখতে চাইল।সোমবারই সুপ্রিম কোর্টের কাছে সাত জন কুস্তিগির আবেদন করেছিলেন ব্রিজভূষণের বিরুদ্ধে যাতে এফআইআর নেওয়া হয়।

আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে, শুক্রবার এই মামলার শুনানি হবে।সোমবার দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছিলেন, সাতটি অভিযোগ করা হয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। সবক’টিরই তদন্ত করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে শক্তিশালী কোনও অভিযোগ এলেই এফআইআর দায়ের করা হবে।

এই আশ্বাসের পরেও যন্তর মন্তরে আবার ধর্না শুরু করেছেন দেশের বেশ কয়েক জন নামী কুস্তিগির। বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সর্বসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়েছেন তাঁরা। যত দিন না তাঁদের সেই দাবি পূরণ হচ্ছে তত দিন তাঁরা ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, বক্সার মেরি কমের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করেছে। এপ্রিলের প্রথম সপ্তাহে তদন্তের রিপোর্টও জমা দিয়েছে সেই কমিটি। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও সেই রিপোর্ট প্রকাশ্যে আনেনি। এখানেই আপত্তি জানিয়েছেন কুস্তিগিররা।

প্রথম দিকে না চাইলেও,তাঁদের এই ধর্নায় সব রাজনৈতিক দলকে যুক্ত হওয়ার ডাক দিয়েছেন বজরং পুনিয়া। তিনি বলেছেন, এ বার আমরা চাই যে কংগ্রেস, বিজেপি, আম আদমি পার্টির মতো সব দল আমাদের সমর্থন করুক। পাশে দাঁড়াক। সবাইকে স্বাগত। এই লড়াই কুস্তিগিরদের জন্য লড়াই।

 

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...