Sunday, May 17, 2026

কেরলের কোচিতে দেশের প্রথম ওয়াটার মেট্রো চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Date:

Share post:

দেশের মধ্যে প্রথম ওয়াটার মেট্রো(Water Metro) চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। মঙ্গলবার কেরলের বন্দর শহর কোচির আশেপাশে অন্তত ১০টি ছোট-বড় দ্বীপকে সংযুক্ত করছে এই ওয়াটার মেট্রো। কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তৈরি এই মেট্রো প্রথম যাত্রা শুরু করবে ৮টি বৈদ্যুতিক হাইব্রিড নৌকা নিয়ে। এই ড্রিম প্রজেক্টের ফান্ডিং করেছে জার্মান সংস্থা কেএফডব্লিউ(KFW), এবং কেরল সরকার। পুরো প্রকল্পের জন্য খরচ হচ্ছে ১ হাজার ১৩৭ কোটি টাকা।

সোমবার দু’দিনের কেরল সফরে এসেছেন নরেন্দ্র মোদি। সোমবার রাজধানী তিরুঅনন্তপুরমে একটি রোড শো করেন তিনি। মঙ্গলবার কোচিতে অভিনব ওয়াটার মেট্রো উদ্বোধনের পাশাপাশি কেরলের প্রথম বন্দে ভারত ট্রেনেরও (Vande Bharat Expres) উদ্বোধন করেন তিনি। অভিনব এই ওয়াটার মেট্রো প্রসঙ্গে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, মাত্র ২০ মিনিটেরও কম সময়ে হাইকোর্ট টার্মিনাল থেকে ভাইপিন টার্মিনালে পৌঁছে যাওয়া যাবে। ভাইত্তিলা থেকে কাক্কানাদ যেতে সময় লাগবে মাত্র ২৫ মিনিট। জলপথে মেট্রো যাত্রার জন্য টিকিটের ন্যূনতম মূল্য ধার্য করা হয়েছে ২০ টাকা। যাত্রীদের জন্য ট্রেনের মতোই সাপ্তাহিক এবং মাসিক টিকিটেরও ব্যবস্থা আছে। পাশাপাশি কোচি ওয়ান কার্ড ব্যবহার করে একই সঙ্গে মেট্রো রেল এবং ওয়াটার মেট্রোয় চড়া যাবে বলে জানিয়েছে কেরল সরকার। ‘কোচি ওয়ান অ্যাপ’ দিয়ে অনলাইনেই টিকিট বুক করা যাবে।

সমগ্র মেট্রো প্রকল্পটিতে চলবে ৭৮টি বৈদ্যুতিক নৌকা এবং মোট ৩৮টি টার্মিনাল থাকবে। প্রথম ধাপে কোচি ওয়াটার মেট্রো সার্ভিস শুরু হবে হাইকোর্ট থেকে ভাইপিন টার্মিনাল, এবং ভাইত্তিলা থেকে কাক্কানাদ টার্মিনাল পর্যন্ত দু’টি রুটে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, জলপথে যাত্রী পরিবহণের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে চলেছে কোচি ওয়াটার মেট্রো। নিত্যযাত্রীদের পর্যটকদের জন্যও অভিনব হতে চলেছে এই ওয়াটার মেট্রো।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...