Monday, April 6, 2026

ম‍্যাচ জিতেও স্বস্তি নেই, স্লো-ওভার-রেটের জন্য জরিমানা করা হল ওয়ার্নারকে

Date:

Share post:

সোমবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৭ রানে জয় পায় দিল্লি ক‍্যাপিটালস। আইপিএল-এ দ্বিতীয় জয় দিল্লির। তবে ম‍্যাচ জিতেও স্বস্তি নেই ডেভিড ওয়ার্নারদের। শাস্তির খাড়া নেমে এল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক উপর। সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে স্লো-ওভার-রেটের জন্য দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার আইপিএল এক বিবৃতিতে বলা হয়েছে, “আইপিএলের ন্যূনতম ওভার-রেট অপরাধ সংক্রান্ত আচরণবিধির অধীনে পড়ে। আর এটি ওয়ার্নারের দলের সিজনে প্রথম অপরাধ ছিল। তাই ওয়ার্নারকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

আইপিএলের লক্ষ্য, প্রতটি ম‍্যাচ যেন তিন ঘন্টা ২০ মিনিটের মধ্যে শেষ করা, তবে স্লো ওভার রেট একটি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বেশ কয়েকটি খেলা চার ঘন্টার সীমাও ছাড়িয়ে গিয়েছে। তাই এবার সেই দিকে নজর দেওয়ার জন‍্য কঠোর হচ্ছে আইপিএল। রবিবার রাজস্থান ম‍্যাচে স্লো-ওভার-রেটের জন্য জরিমানা করা হয় বিরাটকেও।

আরও পড়ুন:রাজস্থানের বিরুদ্ধে ম‍্যাচ জিতেও বিরাট ক্ষতি আরসিবির

 

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...