Saturday, June 20, 2026

ধর্মতলায় ধর্মপুজো! হিন্দুত্বের ধ্বজা ধরে বঙ্গ কুম্ভ মেলাকে সমর্থন পদ্মশিবিরের

Date:

Share post:

এক বা দুই নয় টানা পাঁচদিন ধরে কলকাতার প্রাণকেন্দ্রে ধর্মঠাকুরের পুজোর আয়োজন বঙ্গ কুম্ভ মেলার (Banga Kumbha Mela)। সাধুরাও এই কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা যাচ্ছে। বকলমে রয়েছে গেরুয়া শিবির (BJP)। মেলা থেকে ভজন-কীর্তন , সাধু সমাবেশ থেকে সন্ধ‌্যা আরতি- আগামী ৫ থেকে ৯ মে ২০২৩ পর্যন্ত এবার ধর্মতলায় ধর্মপুজো। কলকাতার মহানির্বান মঠের (Mahanirban Math)সাধারণ সম্পাদক স্বামী সর্বানন্দ অবধূত মহারাজ জানিয়েছেন, ধর্মতলার প্রাচীন ঐতিহ‌্য আর ইতিহাসকে ফিরিয়ে আনার জন্যই এই উদ্যোগ। ধর্মঠাকুরের পুজোর জন‌্যই এই অঞ্চলের নাম হয়েছিল ধর্মতলা। সেই অতীতকেই এবার ফিরিয়ে আনা হচ্ছে।

ভোটের আগে কলকাতার মানুষের মন জয় করতে এবার মহানগরীর রাজপথে কি হিন্দুত্বে শান দিতে চলেছে গেরুয়া শিবির? আয়োজকরা বলছেন , প্রাচীন কাল থেকে ধর্মতলা পূণ‌্যভূমি এবং সেখানে সর্বজনীন পুজো হত। এই পূণ‌্যভূমিতে প্রতিদিন কতরকম উৎসব ও আন্দোলন সভা হয়। কলকাতা প্রেস ক্লাবের (Press Club)পাশে যে জলাশয় রয়েছে, সেই মনোহর দাস তরাগ প্রাঙ্গণে ধর্মঠাকুরের পুজো হবে বলে জানা যাচ্ছে। এই পুজোর পিছনে বিশ্ব হিন্দু পরিষদও (Biswa Hindu Parishad)রয়েছে । নমামি গঙ্গে টিমের আহ্বায়ক তথা বিজেপি নেতা গোপাল সরকারের দাবি, এই ধর্মীয় অনুষ্ঠান অরাজনৈতিক। ধর্মতলায় ধর্মপুজো হবে না, এটা হতে পারে না। তিনি ধর্মতলার বাণিজ্যিক ক্ষেত্রে গুরুত্ব তুলে ধরার চেষ্টাও করেন। এই ধর্মঠাকুর পুজো নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে সিপিএম। ধর্মকে কেন্দ্র করে ধর্মতলার নাম হয়নি দাবি করে সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)বলেন, বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে। তবে লোকসভা নির্বাচনের আগে এই কর্মসূচি আসলে যে হিন্দু ভোট টানার পরিকল্পনা এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।

 

Related articles

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...