Saturday, June 20, 2026

এবার ব্রিটেনেও ‘জয় জগন্নাথ’! পুরীর আদলে তৈরি হচ্ছে মন্দির

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় মন্দির গড়ার কথা ঘোষণা করেছিলেন । সেইমতো কাজ চলছে জোরকদমে। এবার দেশের বাইরেও জগন্নাথ মন্দির (Jagannath Temple)! ইংল্যান্ডের (England)মাটিতে প্রথম জগন্নাথের মন্দির তৈরি করবেন করবেন প্রবাসী ওড়িয়ারাই। প্রায় ২৫০ কোটি টাকা খরচ করে তৈরি হবে এই মন্দির। আশা করা হচ্ছে ২০২৪ সালের শেষের মধ্যে লন্ডনে পুরীর আদলে জগন্নাথের মন্দির (Jagannath temple in England) তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

বিদেশের মাটিতে কোনও মন্দির নির্মাণে এই বিপুল পরিমাণ অনুদান ইতিহাসে এই প্রথম। জানা যাচ্ছে, জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার জন্য় লন্ডনে প্রায় ১৫ একর জমি বাছাই করা হয়েছে। এই জমি কিনতে প্রায় ৭০ লক্ষ ডলার খরচ হবে। ফিটনেস্ট গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশ্বনাথ পটনায়েক (Viswanath Pattanayek)২.৫ কোটি ডলার বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন। বিদেশের মাটিতে কোনও হিন্দু মন্দির নির্মাণে এই বিশাল পরিমাণ অনুদান এই প্রথম। অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির নির্মাণের কথা বলা হয়। ব্রিটেনের শ্রী জগন্নাথ সোসাইটির পক্ষ থেকে প্রথমবারের জন্য জগন্নাথ কনভেনশনের আয়োজন করা হয়। সেখানে ভারতীয় শিল্পপতির এই উদ্যোগে উচ্ছ্বসিত ব্রিটেনের জগন্নাথ ভক্তরা। মন্দিরের কাঠামো গঠন নিয়েও পরিকল্পনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের কাছে মন্দিরের নির্মাণের জন্য আবেদনপত্রও জমা দেওয়া হয়েছে ।

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...