Wednesday, March 18, 2026

জয়ে ফিরল কলকাতা, আরসিবিকে হারাল ২১ রানে, দুরন্ত ইনিংস জেসন রয়ের

Date:

Share post:

জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। এদিন চিন্নাস্বামীতে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের বিরুদ্ধে ২১ রানে জয় পেল কেকেআর।  কলকাতার হয়ে দুরন্ত ইনিংস জেসন রয়ের। বল হাতে তিন উইকেট বরুণ চক্রবর্তীর। ব‍‍্যর্থ গেল বিরাট কোহলির ৫৪ রান।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান করে কেকেআর। কলকাতার হয়ে দুরন্ত ইনিংস জেসন রয়ের। ৫৬ রান করেন তিনি। ৪৮ রান করেন অধিনায়ক নীতীশ রানা। ২৭ রান করেন জগদীশানের। ৩১ রান ভেঙ্কটেশ আইয়ারের। আরসিবির হয়ে দুই উইকেট নেন হাসারাঙ্গা এবং বিজয়কুমার। একটি উইকেট নেন মহম্মদ সিরাজ।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৭৯ রানে শেষ হয়ে যায় আরসিবির ইনিংস। আরসিবির হয়ে লড়াই চালান বিরাট কোহলি এবং লোমরর। ৫৪ রান করেন বিরাট। ৩৪ রান করেন লোমরর। তবে ব‍্যাট হাতে ব‍্যর্থ ফ‍্যাফ ডুপ্লেসি। ১৭ রান করেন তিনি। ২ রান করেন শাহবাজ আহমেদ। ৫ রান করেন ম‍্যাক্সওয়েল। ২২ রান করেন দীনেশ কার্তিক। কলকাতার হয়ে বল হাতে তিন উইকেট বরুণ চক্রবর্তীর। দুটি করে উইকেট সুয়াস শর্মা এবং আন্দ্রে রাসেলের।

আরও পড়ুন:অর্জুনকে নিয়ে বিশেষ পরিকল্পনা মুম্বইয়ের, জানালেন রোহিতদের বোলিং কোচ

 

spot_img

Related articles

দিল্লি অগ্নিকাণ্ডে মৃত ৯: আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর, তদন্তের নির্দেশ রেখার 

দিল্লির পালাম মেট্রো স্টেশন সংলগ্ন এক বহুতলে বিধ্বংসী (Delhi Fire Tragedy) অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ শিশুসহ...

বাংলায় বিজেপি মূষিকের থেকেও ছোট হয়ে যাবে: দাবি কংগ্রেস সাংসদ অভিষেক মনু সাংভির

শাসক থেকে বিরোধী একাধিক দল বিধানসভা নির্বাচনে বাংলায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে। একমাত্র শাসকদল তৃণমূল কংগ্রেস সব আসনে...

বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবেও! একগুচ্ছ নয়া নিয়ম আনছে ফিফা

ঢাকে কাঠি পড়ে গিয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। আগামী কয়েক মাস পরই ফুটবলের মহা যুদ্ধ। এবার অংশগ্রহণকারী...

অসমে আরও বিপদে কংগ্রেস: ভোটের ২০ দিন আগে দলত্যাগ সাংসদের! যোগ বিজেপিতে

দলবদলের রাজনীতিতে অসমে বিজেপির সঙ্গে টক্কর দিতে ব্যর্থতার মুখে কংগ্রেস। দল বদল করে যোগদান তো দূরের কথা, এবার...