Saturday, June 20, 2026

জাতীয় সড়কে মহিলার শ্যু.টআউট নিয়ে রাজনীতি করছে বিজেপি, অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

জাতীয় সড়কে আইনুল বিবির শ্যুটআউটের ঘটনা নিয়ে অযথা রাজনীতি করছে বিজেপি। অভিযোগ করলেন মালদহ জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ‘এই ঘটনার পিছনে ব্যবসায়িক কারণ, নাকি অন্য কিছু লুকিয়ে আছে তা নিয়ে তদন্ত করছে পুলিশ। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে। প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। মৃতের পরিবারকে সবরকমভাবে সাহায্য করা হবে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মৃত্যু নিয়ে ইস্যু তৈরি করে ঘোলা জলে মাছ ধরতে চাইছে বিজেপি। মৃত্যু নিয়ে রাজনীতিকে তৃণমূল বরদাশ্ত করে না’।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে পুরাতন মালদহের শিমুলঢাব এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে খুন হন মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদপুরের বাসিন্দা আইনুল বিবি। তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানে চলে আসেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তারপরই শুরু হয় এই ঘটনা নিয়ে বিতর্ক।

আরও পড়ুন- জয়ে ফিরল কলকাতা, আরসিবিকে হারাল ২১ রানে, দুরন্ত ইনিংস জেসন রয়ের

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...