Friday, April 10, 2026

কালিয়াগঞ্জে আইন হাতে তুলে পুলিশের উপর হা.মলা উন্মুক্ত জনতার! আ.হত ১৬ পুলিশকর্মী

Date:

Share post:

আদিবাসী সংগঠনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত মালদা জেলার কালিয়াগঞ্জ থানা চত্বর। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও বিরোধী রাজনৈতিক দলের প্ররোচনায় উন্মত্ত জনতা থানায় ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে দিয়েই ক্ষান্ত থাকেনি, পুলিশ কর্মীদের উপর আক্রমণ করে। থানার ক্যাম্পাস চত্বর চারদিক থেকে ঘিরে ফেলে উন্মত্ত জনতা। নিজেদের হাতে অস্ত্র থাকা সত্ত্বেও উন্মত্ত জনতার দিকে একটাও গুলি চালায়নি পুলিশ। উল্টে নিজেদের প্রাণ বাঁচাতে অস্থায়ী ক্যাম্পের তক্তার নিচে আশ্রয় নেয় বহু পুলিশ কর্মী।

আরও পড়ুন:ফের কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তীব্র আ.ক্রমণ অভিষেকের, নিশানায় বিজেপি সাংসদ-বিধায়ক

এদিকে বিরোধী দলের উসকানি পেয়ে কালিয়াগঞ্জের ৪,৫,৬ ও ১১ নম্বর ওয়ার্ডে ২৮ তারিখ পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও ক্যাম্পাস চত্বরের পাঁচিল ভেঙে, দরজা ভেঙে ঢুকে পড়ে উন্মত্ত জনতা।থানায় ঢুকে বেপরোয়া ভাবে তাণ্ডব চালায় তারা। হাতজোড় করেও রক্ষা পাননি পুলিশকর্মীরা। পুলিশের লাঠি দিয়েই পুলিশকে বেধড়ক মারধর করার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, তক্তার নিচে আশ্রয় নেওয়া পুলিশ কর্মীদের টেনে হিঁচড়ে বের করে মারধর করছে উন্মত্ত জনতা। মারের চোটে ঠোঁট ফেটে রক্ত ঝড়ছে পুলিশ কর্মীদের। কোনও কোনও পুলিশকর্মীর মাথার হেলমেট মারের চোটে ভেঙে গেছে। তাও মার থামেনি উন্মত্ত জনতার।
ইতিমধ্যেই কালিয়াগঞ্জে পুলিশকর্মীদের মারের ঘটনায় জখম অন্তত ১৬ পুলিশ কর্মী। তাঁদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি। এই তাণ্ডবের ঘটনায় ইতিমধ্যে ২২ জনকে আটক করেছে পুলিশ।

 

 

Related articles

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...