Monday, April 6, 2026

আইপিএল-এ ফর্মে নেই রোহিত, বিরাট টোটকা গাভাস্করের

Date:

Share post:

চলতি আইপিএল-এ একেবারেই ফর্মে নেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। এখনও পযর্ন্ত  চলতি আইপিএল-এ ৭ ম্যাচে ২৫.৮৬ গড়ে মাত্র ১৮১ রান করেছেন। এখন পর্যন্ত মাত্র একটি অর্ধশতরান করেছেন তিনি। আর রোহিতের এই অফ ফর্ম নিয়েই এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। গাভাস্করের মতে, একটা ছোট্ট বিরতি রোহিতের জন্য ভালো হতে পারে।

ম্যাচ চলাকালীন, ধারাভাষ্য দিতে দিতে গাভাস্কর বলেন,”আমি ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন দেখতে চাই মুম্বই ইন্ডিয়ান্স দলে। সত্যি বলতে, আমি এটাও বলব যে রোহিতের হয়তো আপাতত কিছুদিনের বিরতি নেওয়া উচিত এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নিজেকে ফিট রাখা উচিত। চলতি আইপিএলের শেষ কয়েকটি ম্যাচের জন্য আবার তিনি যাতে ফিরে আসতে পারেন সেটা দেখা উচিৎ। কিন্তু এই মুহূর্তে রোহিতের নিজেকে একটু সময় দেওয়া উচিত।”

আরও পড়ুন:বিশ্বকাপে কি পাওয়া যাবে পন্থকে? ঋষভের মাঠে ফিরতে সময় লাগবে সাত থেকে আট মাস : সূত্র

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...