Tuesday, June 23, 2026

রেকর্ড তাপপ্রবাহের জেরে বেঁকে গেল লাইন, লাইনচ্যুত ট্রেনের ৭ বগি

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

মালবাহী ট্রেনের (Freight Train) ৭ বগি লাইনচ্যুত। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী একটি মালবাহী কন্টেনার ট্রেনে ঘটে যায় বড়সড় দুর্ঘটনা। দাড়িয়াপুর রেলগেট সংলগ্ন এলাকার ঘটনা। আর আচমকা এমন দুর্ঘটনার জেরে বন্ধ হয়ে পড়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম (Chattogram) ও সিলেটের (Sylhet) রেল যোগাযোগ ব্যবস্থা। তবে পাশে থাকা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেট অভিমুখী রেলপথ দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে (Bangladesh) বর্তমানে রেকর্ড তাপপ্রবাহ চলছে। আর সেকারণেই এমনিতে প্রাণ যাওয়ার অবস্থা সাধারণ মানুষের। আর তীব্র গরমেই বেঁকে গিয়েছে রেললাইন। যে কারণে লাইনচ্যুত হয় ট্রেনের ৭টি ওয়াগন। বৃহস্পতিবার দুপুর ১টার নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন ছেড়ে যাওয়ার পর দুপুর ১টা নাগাদ দাড়িয়াপুর এলাকায় ৭টি ওয়াগনের চাকা লাইনচ্যুত হয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্টেশন মাস্টার আরও জানান, গরমের কারণে রেললাইন বেঁকে যাওয়ায় এই দুর্ঘটনা। এদিকে দুর্ঘটনার জেরে ৫০০ মিটার রেললাইনের স্লিপার ভেঙে গেছে বলে খবর। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌছয় উদ্ধারকারী দল। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

 

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...