Thursday, June 25, 2026

গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান থেকে উদ্ধার ১১০০ ভারতীয়, উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী

Date:

Share post:

সেনা ও আধা সেনার লড়াইয়ে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে গোটা সুদান(Sudan)। সেখানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে তৎপর প্রসাশন। ইতিমধ্যেই ১১০০ জন ভারতীয়কে(Indians) সুদান থেকে বের করে আনা হয়েছে। যাদের মধ্যে অনেককেই বিমানে করে ইতিমধ্যে দিল্লিতে(Delhi) নিয়ে চলে আসা সম্ভব হয়েছে। গোটা অপারেশন খতিয়ে দেখতে সৌদি আরবে রয়েছেন ভারতের বিদেশ সচিব বিনয় বহন কোত্রা। সমুদ্রপথে সুদান থেকে ভারতীয়দের আনতে দুটি জাহাজ পাঠানো হয়েছিল আগেই বৃহস্পতিবার আরো একটি জাহাজ পাঠানো হয়েছে। পাশাপাশি সকল ভারতীয় কে যাতে যুদ্ধবিধ্বস্ত ওই দেশ থেকে ফিরিয়ে আনা সম্ভব হয় তার জন্য এদিন উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

বৃহস্পতিবার অপারেশন কাবেরী প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব কোত্রা বলেন, “সুদানে সব মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার ভারতীয় রয়েছেন। সেদেশের পরিস্থিতির দিকে দিনরাত নজর রাখা হচ্ছে। আজকেই আইএনএস তারকাশকে পাঠানো হচ্ছে সুদানের বন্দরে। বেশ কয়েকটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে সেদেশে।” পাশাপাশি বিদেশ সচিব আরো জানান যুদ্ধ বিরোধী হলেও তা মানছে না কোন পক্ষ। সৌদি আরবের সহায়তায় আপাতত উদ্ধারকাজ চলছে। এদিকে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। প্রত্যেক ভারতীয় যেন সুস্থ ভাবে দেশে ফিরতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করতে আধিকারিকদের বিশেষ ভাবে নির্দেশ দিয়েছেন তিনি।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...