Saturday, June 20, 2026

ফের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, ভিজবে তিলোত্তমাও?

Date:

Share post:

তীব্র দাবদাহ বিদায় নিয়েছে। স্বস্তির বৃষ্টিতে আপাতত দহনজ্বালা থেকে মুক্তি পেয়েছে বঙ্গবাসী।তবে বুধবার থেকে ফের বাড়ছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

আরও পড়ুন :Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ভিজতে পারে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম। এই মুহূর্তে মহারাষ্ট্রের বিদর্ভের কাছে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই কারণেই পশ্চিমঘেঁষা জেলাগুলিতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাওয়া অফিস জানিয়েছে,বৃহস্পতিবারের মধ্যে শহরে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সম্ভাবনা ৩০ থেকে ৪০ শতাংশ। তবে, শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।রবিবার থেকে রাজ্যে আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। ভিজতে পারে কলকাতাও।

তবে তাপপ্রবাহের সম্ভাবনা আপাতত আর নেই। রাজ্যে এই মুহূর্তে উত্তর পশ্চিম দিকে থেকে হাওয়া বইছে। যার ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমেছে।

দক্ষিণের পাশাপাশি, উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরে দার্জিলিং, কালিম্পং এবং নীচের দিকে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...