Friday, May 8, 2026

মা উড়ালপুলে দু*র্ঘটনার কবলে অভিনেতা সপ্তর্ষি ও তাঁর স্ত্রী সোহিনী!

Date:

Share post:

দুর্ঘটনার কবলে টলিপাড়ার অভিনেতা দম্পতি। বুধবার সন্ধেয় কলকাতার মা উড়ালপুলে পথ দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা ও থিয়েটার নির্দেশক সপ্তর্ষি মৌলিক। সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী তাঁর স্ত্রী ও ‘নান্দীকার’ খ্যাত সোহিনী সেনগুপ্ত।যদিও অল্পের জন্য প্রাণে বাঁচেন তাঁরা। সমাজমাধ্যমে দুর্ঘটনার কথা জানান সপ্তর্ষি।

আরও পড়ুন:ধর্মতলায় ধর্মপুজো! হিন্দুত্বের ধ্বজা ধরে বঙ্গ কুম্ভ মেলাকে সমর্থন পদ্মশিবিরের

এক সংবাদমাধ্যমে অভিনেতা সপ্তর্ষি জানান, দুর্ঘটনার হাত থেকে যে বেঁচেছেন, তা তাঁদের গাড়িচালকের সৌজন্যে। না হলে উড়ালপুল থেকে গাড়ি উল্টে যাওয়ার বা অন্য এক বাইককে ধাক্কা মারার সম্ভাবনা প্রবল ছিল।

কী হয়েছিল দুর্ঘটনার সময়?

সপ্তর্ষি বলেন, ‘‘আমরা সবাই জানি উড়ালপুলে গাড়ি চালানোর একটা গতি বেঁধে দেওয়া আছে। আমরা যখন মা উড়ালপুল দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে একটা গাড়ি ভুল দিক থেকে ভীষণ গতিতে এসে আমাদের ওভারটেক করার চেষ্টা করে। ওভারটেক করে যাওয়ার সময়ই ওই গাড়িটা আমাদের গাড়িকে ধাক্কা মেরে চলে যায়। ওই গাড়িটা আমাদের ডান দিক থেকে এসে ধাক্কা মারে। সাধারণ ভাবে উড়ালপুলের বাঁ দিক দিয়ে বাইক চলাচল করে। আমাদের গাড়িচালক ধাক্কা খেয়ে বাঁ দিকে গাড়িটা চাপেন। আমাদের গাড়িটা কয়েক মুহূর্তের জন্য বাইকে ধাক্কা মারতে মারতে বেঁচে গিয়েছে।’’ সপ্তর্ষি আরও বলেন, ‘‘সামনে কিছুটা এগিয়ে যখন গাড়িটা দাঁড় করাই, ওই গাড়িচালকের মনে কোনও আক্ষেপ তো নেইই, বরং তিনি বলছেন, তাঁর কোনও দোষই নেই। এমনকি আমার ধারণা, তিনি মত্ত অবস্থায় ছিলেন। তাঁর মুখ থেকে গন্ধ বেরোচ্ছিল। একেবারেই অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। আর এতটাই ঔদ্ধত্য যে, সামান্য ক্ষমা চাওয়ার মানসিকতা নেই।’’ সপ্তর্ষির দাবি, এর পরেও নাকি তাঁকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিলেন ওই গাড়িচালক। শেষে একপ্রস্ত কথা কাটাকাটিও হয় তাঁদের দু’জনের মধ্যে। ওই গাড়ির একটি ছবি তুলে সমাজমাধ্যমে পোস্ট করেছেন অভিনেতা। সেই পোস্টে ট্যাগ করেছেন কলকাতা পুলিশকেও।
বড়সড় দুর্ঘটনার পরও আপাতত সুরক্ষিত রয়েছেন অভিনেতা সপ্তর্ষি ও অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। তাঁদের আশা কলকাতা পুলিশ এর উপযুক্ত শাস্তি নেবেন।

 

 

Related articles

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ,পর্ষদের ওয়েবসাইট – অ্যাপ থেকে ডাউনলোড করা যাবে স্কোরকার্ড

স্কুল জীবনের জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে আজ। শুক্রবার সকাল ন'টার কিছু পরে সাংবাদিক বৈঠক...

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...