Tuesday, March 31, 2026

সংসদে কী হচ্ছে? সাংসদরা কী করলেন? ২২টি আঞ্চলিক ভাষায় জানাবে ডিজিটাল সংসদ

Date:

Share post:

এবার লোকসভার সচিবালয় সংসদের সমস্ত কাজকর্ম ডিজিটালাইজ করতে চলেছে। চালু করতে চলেছে ডিজিটাল সংসদ। জানা গিয়েছে, নতুন সংসদ ভবনের উদ্বোধনের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থাও চালু হয়ে যাবে। সেখানে সংসদের কাজকর্ম সরাসরি ট্রান্সক্রিপ্ট করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ২২টি আঞ্চলিক ভাষা ব্যবহার করা হবে।এআই-ভিত্তিক স্পিচ টু টেক্সট প্রযুক্তির মাধ্যমে সংসদ সচিবালয়ের রিপোর্টিং বিভাগে একটি অডিও ফিড ব্যবহার করা হবে। তার ফলে সংসদের কাজকর্মের সঠিক ট্রান্সক্রিপ্ট বা প্রতিলিপি তৈরি করা অনেক সহজ হবে। এমনকী এই নতুন প্রযুক্তি যেমন, অটোমেটিক ইনডেক্সিং এবং ফাইল ট্যাগিংয়ের জন্য সার্চবারগুলিকে উন্নত করতে ব্যবহার করা হবে।

এরই পাশাপাশি, ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশান নামক প্ল্যাটফর্মটি নলেজ ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সংসদের যাবতীয় নথিপত্র ও রেকর্ড পাওয়ার ব্যাপারে খুব সহজে অ্যাক্সেস করা যাবে। যদিও তার জন্য সংসদের সচিবালয়কে সেই সমস্ত তথ্য অনলাইনে শেয়ার করতে হবে। এর ফলে মন্ত্রী এবং সংসদ এবং নাগরিকদের মধ্যে এন্ড-টু-এন্ড ডিজিটাল যোগাযোগ করা যাবে বলে ধারণা করা হচ্ছে।

এই নতুন প্ল্যাটফর্মটি খুব তাড়াতাড়ি দেশের ৩১টি রাজ্যের বিধানসভার সঙ্গে যুক্ত করা হবে। এই প্ল্যাটফর্মের জন্য যে অ্যাপ রয়েছে, তার উন্নততর পরিষেবা পাওয়ার জন্য সেটি লোকসভা, রাজ্যসভা ও সমস্ত রাজ্যের বিধানসভার সঙ্গে যুক্ত করা হবে।

সংসদ সদস্যরা অ্যাপটির মাধ্যমে তাঁদের নোটিশের স্টেটাস, হাউস বুলেটিন ইত্যাদি আপডেট চেক করতে পারবেন৷ সংসদ সদস্যদের ভিতরে ল্যাপটপ ব্যবহার করা নিষেধ। তাই অ্যাপটি সংসদে বিতর্কের সময়ে সংসদীয় তথ্য সংগ্রহে সাহায্য করবে।

 

 

Related articles

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি...

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...