Friday, April 3, 2026

এক সপ্তাহের মধ্যে অভি.যোগের নিষ্পত্তি চাই, ক.ড়া চিঠি মুখ্য সচিবের!

Date:

Share post:

‘দিদির দূত’ (Didir doot) কর্মসূচি ও ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) শিবিরের মাধ্যমে যাঁরা অভিযোগ করেছেন তাঁদের সেই সমস্ত অভিযোগের নিষ্পত্তি করে অবিলম্বে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi)। আগামী সাত দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ (Action Taken Report)পাঠাতে হবে। বৃহস্পতিবারই রাজ্যের সব দফতরকে চিঠি দিয়ে এই কথা জানান হরিকৃষ্ণ দ্বিবেদী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় (CM Mamata Banerjee) নিজে উদ্যোগ নিয়ে ,সাধারণ মানুষ যাতে নিজেদের অভাব-অভিযোগ জানাতে পারেন তার জন্যে নবান্নে গ্রিভান্স সেল খুলেছেন। সেখানে বহু অভিযোগ জমা পড়েছে বলে জানা যাচ্ছে। সেগুলোকে গুরুত্ব দিয়ে কেন দেখা হচ্ছে না তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে স্পষ্ট বিবৃতি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে অভিযোগকারীকে খুঁজে পাওয়া না গেলে বা মোবাইল নম্বর নট রিচেবল হলে আবেদনকারীর ঠিকানায় অফিসার পাঠিয়ে  খোঁজ নিতে হবে। এরপর রাজ্য সরকারের বিভিন্ন দফতর রেকর্ড পাঠায়। কিন্তু তাতে খুশি না মুখ্য সচিব ।তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যথাযথ পর্যবেক্ষণ করে রেকর্ড জমা দেওয়া দরকার। আর তার জন্য সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।বুধবারই সব দফতরের মন্ত্রী ও আধিকারিকদের নিয়ে নবান্ন সভাঘরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মুখ‌্যমন্ত্রী। বারবার করে গোটা বিষয়টি মানবিকভাবে দেখার অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সাত দিনের মধ্যে কোন কোন অভিযোগের নিষ্পত্তি হয় এখন সেটাই দেখার।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...