Monday, April 6, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল রাজস্থান রয়‍্যালস। মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে ৩২ রানে হারাল সঞ্জু স‍্যামসনের রাজস্থান। রাজস্থানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জসওয়াল। ৭৭ রান করেন তিনি। বল হাতে তিন উইকেট অ‍্যাডাম জাম্পার।

২) পেলের মুকুটে যোগ হল নতুন পালক। বিশেষ সম্মান দেওয়া হল বিশ্ব ফুটবলের কিংবদন্তিকে।তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় কিংবদন্তির নাম এখন থেকে ঠাঁই পেল পর্তুগিজ অভিধানে। সেখানে পেলে শব্দের অর্থ হিসেবে লেখা রয়েছে ব্যতিক্রমী, অনন্য ও অতুলনীয়।

৩) রাস্তায় নেমে ধর্না, প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন ভারতীয় কুস্তিগিররা, এমনটাই মনে করছেন পিটি উষা। এই নিয়ে কিংবদন্তি ভারতীয় অ্যাথলিট বলেন, “রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি শৃঙ্খলাহীনতার পরিচয়।

৪) চলতি আইপিএল-এ বড় ধাক্কা সানরাইজার্স হায়দরাবাদের। চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। এমনটাই জানিয়ে দেওয়া হল হায়দরাবাদের পক্ষ থেকে।হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন এই অফ স্পিনার।

৫) ম‍্যাচ জেতালেও, শাস্তির মুখে নাইট ক্রিকেটার জেসন রয়। জানা যাচ্ছে, আউট হওয়ার পর উইকেটের একটি বেল-এ আঘাত করেন রয়। আর এর জেরে আইপিএলের নিয়মলঙ্ঘন করেন তিনি। আর এই নিয়ম ভাঙার দায়ে ম্যাচ ফি-র ১০ শতাংশ টাকা জরিমানাও দিতে হল জেসনকে।

আরও পড়ুন: Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...