Wednesday, June 3, 2026

বাংলার ‘দুয়ারে সরকার’কে নকল করে ‘নিধি আপকা নিকট’ কর্মসূচি কেন্দ্রের

Date:

Share post:

একদিকে বাংলার তৃণমূল সরকারের টাকা আটকে ভাতে মারার পরিকল্পনা করেছে কেন্দ্রের মোদি সরকার(Modi Govt)। অন্যদিকে, বাংলার প্রকল্পকে নকল করে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু করছে কেন্দ্র(Central)। সেই তালিকায় এবার যোগ হল দুয়ারে সরকার। বাংলার মমতা সরকারের জনপ্রিয় এই প্রকল্পকে নকল করে নয়া কেন্দ্রীয় প্রকল্প আঞ্ছে মোদি যরকার যার নাম ‘নিধি আপকা নিকট'(Nidhi Aapke Nikat)। জানা যাচ্ছে, দুয়ারে সরকারের ধাঁচে ক্যাম্প করে Provident Fund বা PF নিয়ে গ্রাহকদের সমস্যা শুনতে উদ্যোগ নিয়েছে কেন্দ্রের ইপিএফও(EPFO)। যার নাম দেওয়া হয়েছে নিধি আপকা নিকট।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, প্রভিডেন্ট ফান্ড নিয়ে অনেক সময় নাজেহাল হতে হয় গ্রাহকদের। জেলা থেকে রাজ্য অফিসে ছুটে ছুটে হয়রাম হতে হয় গ্রাহকদের। দিরঘদিনের এই সমস্যা সমাধান করতেই ইপিএফও’র তরফে শুরু হচ্ছে নয়া কর্মসূচি নিধি আপকা নিকট। এই কর্মসূচির মাধ্যমে জেলায় জেলায় বাছাই করা এলাকায় ক্যাম্প শুরু করতে চলেছে এই কেন্দ্রীয় সংস্থা। বাংলার পাশাপাশি দেশের অনান্য রাজ্যেও এই কর্মসূচি নেওয়া হচ্ছে। সেখানে বিভিন্ন PF গ্রাহকরা তাঁদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে আসতে পারবেন। তবে কেন্দ্রের এই প্রকল্পে রীতিমতো অস্বস্তিতে রাজ্য গেরুয়া শিবির। কারণ যে দুয়ারে সরকারের বিরুদ্ধে বারবার সরব হতে দেখা গিয়েছে রাজ্য বিজেপিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও করা হয়েছে কটাক্ষ। অথচ দেখা যাচ্ছে ডবল ইঞ্জিনের রাজ্যের পাশাপাশি কেন্দ্রের খোদ মোদি সরকারও আজ মমতার দেখানো পথে।

Related articles

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...