Saturday, April 4, 2026

ধোনির চেন্নাইকে ৩২ রানে হারাল সঞ্জুর রাজস্থান, দুরন্ত ইনিংস যশস্বীর

Date:

Share post:

আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুরন্ত জয় পেল রাজস্থান রয়‍্যালস। এদিন মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে ৩২ রানে হারাল সঞ্জু স‍্যামসনের রাজস্থান। রাজস্থানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জসওয়াল। ৭৭ রান করেন তিনি। বল হাতে তিন উইকেট অ‍্যাডাম জাম্পার।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়‍্যালসের অধিনায়ক সঞ্জু স‍্যামসন। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করে রাজস্থান। রাজস্থানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জসওয়াল। ৭৭ রান করেন তিনি। দ্রুভ জুরেল করেন ৩৪ রান। ২৭ রান করেন জস ব‍্যাটলার। সঞ্জু স‍্যামসন করেন ১৭ রান। চেন্নাইয়ের হয়ে দুই উইকেট নেন তুষার দেশপান্ডের। একটি করে উইকেট নেন থিকসানা এবং রবীন্দ্র জাদেজ।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৭০ রানে শেষ হয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। সিএসকের হয়ে লড়াই চালান শিভম দুবে। ৫২ রান করেন তিনি। ৪৭ রান করেন রুতুরাজ গায়কোওয়াড। ১৫ রান করেন অজিঙ্কে রাহানে। ২৩ রানে অপরাজিত রবীন্দ্র জাদেজা। রাজস্থানের হয়ে তিন উইকেট অ‍্যাডাম জাম্পার। দুটি উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন। একটি উইকেট নেন কুলদীপ যাদব।

আরও পড়ুন:দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধর্নায় থাকা কুস্তিগিরদের বিরুদ্ধে এমনটাই বললেন পিটি উষা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...