Friday, June 26, 2026

দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধর্নায় থাকা কুস্তিগিরদের বিরুদ্ধে এমনটাই বললেন পিটি উষা

Date:

Share post:

যন্তর মন্তরে আবারও ধর্না শুরু করেছেন দেশের বেশ কয়েক জন নামী কুস্তিগির। কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার। আর এই নিয়ে মুখ খুললেন ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট পিটি উষা। রাস্তায় নেমে ধর্না, প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন ভারতীয় কুস্তিগিররা, এমনটাই মনে করছেন পিটি উষা।

 

এই নিয়ে কিংবদন্তি ভারতীয় অ্যাথলিট বলেন, “রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি শৃঙ্খলাহীনতার পরিচয়। এটা দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ধরনের কর্মসূচি খারাপ দৃষ্টান্ত তৈরি করছে। রাস্তায় না নেমে বরং কুস্তিগিরদের আসা উচিত ছিল আইওএ-র অ্যাথলিটস কমিশনে। এই কমিটির নেতৃত্বে যখন রয়েছেন মেরি কমের মতো ব্যক্তি, যিনি কমিশনের চেয়ারপার্সন এবং ভাইস চেয়ারপার্সন হিসেবে রয়েছেন শরথ কমল।”

উষার বক্তব্যে হতাশ দেশের নামী কুস্তিগিররা। এই নিয়ে বজরং পুনিয়া বলেন, ‘‘আমরা আইওএ প্রেসিডেন্টের কাছ থেকে এত কঠোর প্রতিক্রিয়া আশা করিনি। উনি নিজে একজন অ্যাথলিট এবং একজন মহিলা। আমরা একেবারেই ওঁর মতো মানুষের কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশা করিনি। বরং আমরা ওঁর সমর্থন আশা করেছিলাম।”

উষার পাশাপাশি ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কল্যাণ চৌবেও কুস্তিগিরদের আচরণকে কার্যত ধিক্কার জানিয়েছেন।

এদিকে, শুক্রবারই ব্রিজভূষণ শরণ সিং মামলায় শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। কুস্তিগিরদের বক্তব্য শুনবে শীর্ষ আদালত।

আরও পড়ুন:পেলেকে বিশেষ সম্মান, অভিধানে ফুটবলের কিংবদন্তি

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...