Friday, June 26, 2026

পেলেকে বিশেষ সম্মান, অভিধানে ফুটবলের কিংবদন্তি

Date:

Share post:

পেলের মুকুটে যোগ হল নতুন পালক। বিশেষ সম্মান দেওয়া হল বিশ্ব ফুটবলের কিংবদন্তিকে।তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় কিংবদন্তির নাম এখন থেকে ঠাঁই পেল পর্তুগিজ অভিধানে। সেখানে পেলে শব্দের অর্থ হিসেবে লেখা রয়েছে ব্যতিক্রমী, অনন্য ও অতুলনীয়। পেলের নাম ডিকশনারিতে অন্তর্ভুক্ত করার জন্য তাঁর মৃত্যুর পর থেকেই দাবি উঠেছিল। জানা যাচ্ছে, প্রায় ১ লক্ষ ২৫ হাজারেরবেশি মানুষ এই আবেদনে সই করেছিলেন।

৮২ বছর বয়সে প্রয়াত হন পেলে। ডিকশনারিতে পেলে নামের পাশে মুখবন্ধতে লেখা হয়েছে, ‘‘এমন একজন, যিনি অসাধারণ। নিজের গুণের জন্য বাকিদের ধরাছোঁয়ার বাইরে। কারও সঙ্গে যাঁর তুলনা হয় না। তাই এডসন আরান্তেজ ডো নাসিমেন্টো, যিনি পেলে নামে গোটা বিশ্বজুড়ে পরিচিত। সর্বকালের সেরা ক্রীড়াবিদ। পেলে নামের অর্থ ব্যতিক্রমী, অনন্য ও অতুলনীয়।

 

View this post on Instagram

 

A post shared by Pelé Foundation (@pele)


উদাহরণ হিসাবে বলা হয়েছে, এবার থেকে শ্রেষ্ঠদের বলা হবে, তিনি বাস্কেটবলের পেলে, তিনি টেনিসের পেলে, তিনি ব্রাজিলিয়ান থিয়েটারের পেলে বা তিনি চিকিৎসার পেলে। কিংবা ফুটবলার পেলে।

আরও পড়ুন:দীর্ঘদিন পর ভারতীয় দলে সুযোগ পেয়ে কী বললেন রাহানে?


 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...