Friday, June 26, 2026

রাজভবন নির্ভর রাজনীতিতে ব্যাঘাত! রাজ্যপালকে বেনজির আক্রমণে শুভেন্দু

Date:

Share post:

প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের(Jagdeep Dhankar) ছায়া মাথার উপর থেকে সরে যাওয়ার পর রাজভবন নির্ভর রাজনীতিতে ব্যাঘাত ঘটেছে বিজেপির। রাজনীতির ঊর্ধ্বে উঠে নয়া রাজ্যপালের রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতামূলক প্রশাসনিক কাজে ক্ষুব্ধ গেরুয়া শিবির। ফলস্বরূপ, বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসকে(CV Anand Bose) বেনোজির আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। তাঁর অভিযোগ সরকারের সঙ্গে হাত মিলিয়ে বেআইনি কাজ করছেন রাজ্যপাল। নানা ক্ষেত্রে সাহায্য করছেন সরকারকে।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপালকে আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, “সরকারের সঙ্গে হাত মিলিয়ে অনেক বেআইনি কাজ করেন। আমার কাছে তথ্য আছে। ব্যক্তিগত আক্রমণ আমি করতে চাই না। রাজ্যপাল রাজ্য সরকারকে অনেকভাবে সাহায্য করছেন। আমি সেগুলোও বলতে চাই না। আমি গর্ভনের উপর নির্ভর করে রাজনীতি করি না। রাজ্য সরকার বেআইনি কাজ করাচ্ছেন। উনি কিছু কিছু বেআইনি কাজ করছেন। যেমন নির্বাচন কমিশন বীরেন্দ্রকে সরিয়েছে তারপরে উনি ইনফরমেশন কমিশনার করে দিয়েছেন। অসীম রায়কে লোকায়ুক্তের মেয়াদ বৃদ্ধি করেছেন।”

শুভেন্দু আরও অভিযোগ, “বেআইনি কাজে সহায়তা তো করছেনই। মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর প্রতিনিধিরা বিরূপ হলেই উনি সাহায্যের হাত বাড়িয়ে সেটা মিটিয়ে নেবেন। ভাব-ভালোবাসা চলবেই। এর মধ্যেখানে বিরোধী দলনেতার ঢোকার কোনও ইচ্ছে নেই। তবে গোপালকৃষ্ণ গান্ধী ও জগদীপ ধনখড়কে স্যালুট করি।” তবে শুভেন্দুর অভিযোগের পাল্টা তোপ দেগে এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এই মন্তব্য অত্যন্ত আপত্তিকর। জগদীপ ধনখড় থাকাকালীন রাজভবন তো বিজেপির মামাবাড়ি হয়েছিল। তবে এই রাজ্যপাল এখনও পর্যন্তও এমন কিছু করেননি। তবে কখনও মতবিরোধ হবে না এমনও নয়। নিজেদের সাংগঠনিক ব্যর্থতা এভাবে জানাচ্ছে।” কুণালের প্রশ্ন, “রাজ্যপাল কী দলদাসের মতো কাজ করবে?”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...