Friday, June 26, 2026

অভিষেক রাস্তায় নামতেই সস্তার রাজনীতি বিজেপির, বনধ প্রত্যাখ্যানের ডাক কুণালের

Date:

Share post:

তৃণমূলে নবজোয়ার আনতে রাজ্যজুড়ে ঝড় তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরের জেলাগুলিতে একের পর এক কর্মসূচিতে যোগ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। খুব সাফল্যের সঙ্গেই জনসংযোগ যাত্রা করছেন অভিষেক। আপাতত আরও কয়েকটি দিন উত্তরের জেলাগুলিতেই থাকবেন অভিষেক। সেই আবহতেই এবার উত্তরবঙ্গে বনধ ডাকল বিজেপি।

কালিয়াগঞ্জ ইস্যুতে ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। ওই ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের দার্জিলিং মোড়ে বিজেপি ধর্না কর্মসূচিও পালন করছে। আজ, বৃহস্পতিবার সেই মঞ্চ থেকেই শুক্রবারের বন্‌‌ধের কথা ঘোষণা করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। আর কর্মসংস্কৃতির বাংলায় বিজেপির এই বনধকে “সস্তার রাজনীতি” হিসাবে কটাক্ষ করেছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের দাবি, অভিষেক পথে নামাতেই ভয় পেয়েছে বিজেপি। তাই এমন সিদ্ধান্ত। একইসঙ্গে তিনি মানুষকে এই বনধ ব্যর্থ করার অনুরোধ করেছেন।

কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁয় বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মণের মৃত্যু হয়। বিজেপির অভিযোগ, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের। এ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই সরব বিজেপি। বৃহস্পতিবার বিকেলে আচমকাই তারা উত্তরবঙ্গ বন্‌ধের ডাক দেয়। দেবশ্রী বলেন, ‘‘একের পর এক ঘটনায় রাজ্য সরকার তথা তৃণমূল যে অত্যাচার চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে ফুঁসছে উত্তরবঙ্গের মানুষ। সাধারণ মানুষের সেই ক্ষোভকে সম্মান জানিয়েই এই বন্‌ধের সিদ্ধান্ত।’’

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন। শুক্রবারও তাঁর ‘জনসংযোগ যাত্রা’ কর্মসূচি রয়েছে, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দু’টি জেলাতেই সভা করার কথা তাঁর। তার মধ্যেই উত্তরবঙ্গ বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি। এ নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল বলেন, ‘‘বিজেপি সস্তার রাজনীতি করছে। আসলে অভিষেক রাস্তায় নামতেই ওরা ভয় পেয়ে গিয়েছে। সে কারণেই নানা রকম কিছু করছে। এ বার বন্‌‌ধ ডাকা হল।’’

আরও পড়ুন:কর্মসূচি চালিয়ে যাব: বনধকে ফুঁৎকারে উড়িয়ে বার্তা অভিষেকের

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...