Monday, April 6, 2026

স্বস্তির বৃষ্টিতে বজ্রাঘাতে রাজ্যে প্রাণ হারালেন ১২ জন

Date:

Share post:

গরমের দাপট বাড়তেই ফের বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়। সেই বজ্রপাতেই রাজ্যে মোট ১২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:মণিপুরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ভা.ঙচুর, আ.গুন জ্বালিয়ে দিল ক্ষিপ্ত জনতা

পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতের কারণে তিন জনের প্রাণ গেল বৃহস্পতিবার। গুরুতর জখম হয়েছেন তিন জন। তাঁদের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। শালবনি থানার বাগমারিতে বজ্রপাতে জখম হন স্বপন ভুঁইয়া (৪৪) নামে এক ব্যক্তি। বিকেল ৪টে নাগাদ তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পূর্ব বর্ধমানে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ৪ জনের। আহত ১। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাথ হয়েছে উত্তর ২৪ পরগনা জেলাতেও। হাবড়ায় মাঠে ফসল তোলার সময় বাজ পড়ে মৃত্যু হয়েছে দুই কৃষকের।মুর্শিদাবাদের ৩ জন বজ্রপাতে প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভরতপুর-২ ব্লকের কাগ্রাম এলাকার বাসিন্দা হাবিব শেখ (২৪) এবং নেকবস শেখ (২৬)-এর মৃত্যু হয় বজ্রপাতে। স্থানীয় সূত্রে খবর, দুপুরে মাঠে কাজ করতে গিয়েছিলেন তাঁরা। সেই সময়েই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে জখম হওয়ার পর তাঁদের সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কাগ্রামে বজ্রপাতে জখম হন হেলু শেখ, আমিনুর শেখ এবং হেরু শেখ নামে তিন ব্যক্তিও। তাঁদেরও প্রথমে সালারের হাসপাতালে, পরে সেখান থেকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শমসেরগঞ্জের লক্ষ্মীনগরে নৌকোয় মাছ ধরে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় সালাউদ্দিন শেখ (২১) নামে এক যুবকের। গুরুতর জখম হন আরও তিন জন। তাঁদের অনুকনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

 

 

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...