Thursday, June 4, 2026

গরুপাচার মামলায় অভিযুক্ত আব্দুল লতিফকে তলব সিবিআইয়ের

Date:

Share post:

রাজু ঝাঁ হত্যাকাণ্ডের পর ‘নিখোঁজ’ গরুপাচার মামলায় অভিযুক্ত আব্দুল লতিফ আচমকাই আদালতে উপস্থিত হন। পেয়ে যান অন্তর্বর্তী জামিনও। এবার আব্দুল লতিফকে তলব করল সিবিআই।আগামী মঙ্গলবারই নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাঁকে। বীরভূমের ইলামবাজারের পশুহাট সংক্রান্ত খোঁজখবর নিতে আব্দুল লতিফকে তলব করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন:ঝেঁপে নামল বৃষ্টি! ভিজলো মহানগরীর রাজপথ

পাথর ব্যবসায়ী বলে দাবি নিজেকে দাবি করলেও লতিফ ছিলেন গরু পাচারের মূল দায়িত্বে। সিবিআইয়ের চার্জশিটে দাবি, ইলামবাজারের গরুর হাটও নিয়ন্ত্রণ ছিল তাঁরই হাতে। এরপর একের পর এক প্রভাব-প্রতিপত্তি বাড়তে থাকে। বোলপুরে মার্বেলের গোডাউন, তার পিছনে বিঘার পর বিঘা জমি, সুখবাজারে চৌপাহারি এলাকায় পাঁচ একরেরও বেশি জমি হ্যাচারি-পোলট্রি ফার্ম, ইলামবাজার দুবরাজপুরে হাইওয়ের উপর গাড়ি শোরুম ও গাড়ি সার্ভিস সেন্টার, জয়দেব রোডের উপর ১৫ বিঘারও বেশি জমি, হোটেল ব্যবসা ছাড়াও একাধিক বৈধ ও অবৈধ বালি ব্যবসা রয়েছে তাঁর।

গরু পাচার কাণ্ডে এনামুল গ্রেফতারের পরই গা ঢাকা দেন তিনি। দীর্ঘ সময় ফেরার থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে গত বৃহস্পতিবার সকালে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন তিনি। কার্যত ছদ্মবেশে কালো টুপি, কালো চেক জামা, জিন্সের প্যান্ট, মুখে কালো মাস্ক, চোখে চশমা দিয়ে আবদুল লতিফ ঢুকে পড়েন আসানসোল সিবিআই আদালতে। ১৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ৬ মে পর্যন্ত লতিফের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন বিচারক। তবে লতিফের পাসপোর্ট জমা রাখতে হয়। ৩ দিন অন্তর তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে তাঁকে। তদন্ত সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন লতিফের আইনজীবী।

 

 

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...