Tuesday, March 17, 2026

কুণালের মানহানি মামলা: শতরূপের বিরুদ্ধে সমন জারি আদালতের, ছাড় পেলেন না বিমান-সেলিমও

Date:

Share post:

রাজনীতির গণ্ডি ছাড়িয়ে ব্যক্তিগত আক্রমণ। কু-কথা। অশালীন মন্তব্য। নেই কোনও অনুশোচনা বোধ। করেননি দুঃখপ্রকাশ। চাননি ক্ষমা। তৃণমূল নেতা কুণাল ঘোষের মানহানি মামলায় এবার বিপাকে হারের হ্যাট্রিক করা সিপিএম নেতা শতরূপ ঘোষ। তাঁকে সমন পাঠাল আদালত। ছাড় পেলেন না সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ১৩ জুন তাঁদের আদালতে হাজিরা দেওয়া নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল কোর্টের ১৯তম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

এদিন কুণাল ঘোষের আইনজীবী আদালতকে জানান, গত ২৭ মার্চ সিপিএম নেতা শতরূপ ঘোষ আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষের বাবাকে নিয়ে অশালীন মন্তব্য করেন। যেহেতু দলের রাজ্য সদর দফতরে বসে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে অশালীন মন্তব্য করেছেন শতরূপ ঘোষ তাই এই কাজে শতরূপকে পরোক্ষে মদত করেছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ফলে তাঁদের বিরুদ্ধেও আদালত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। এরপরই আদালতের তরফে শতরূপ ঘোষের পাশাপাশি বিমান বসু ও মহম্মদ সেলিমের নামেও সমন জারি করে আদালত।

এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “আমি প্রথমেই মামলার পথে হাঁটিনি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী এই রুচিহীন কাজ নিয়ে দুঃখপ্রকাশের কথা বলে তিন দিনের নোটিশ দিয়েছিলেন। সিপিএমের নেতারা তার উত্তর দেননি। ক্ষমতা থাকলে এবার আদালতের সমনটিকেও উপেক্ষা করে দেখান। উত্তর না দেওয়ার ঔদ্ধত্য যদি দেখিয়ে থাকেন তাহলে সমনটিও উপেক্ষা করে দেখান।” তিনি আরও বলেন,
“রাজনীতিতে তর্ক, আক্রমণ থাকবে, কিন্তু সিপিএম অফিসে বসে বাবা তুলে কুৎসার সংস্কৃতিকে বিমানদা, সেলিমদা প্রশ্রয় দিচ্ছেন।”

প্রসঙ্গত, গত ২৭ মার্চ সিপিএম নেতা সর্বহারাদের হোলটাইমার নেতা শতরূপ ঘোষের ২২ লাখি বিলাসবহুল গাড়ি কেনা নিয়ে টুইটে প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। তার প্রেক্ষিতে আলিমুদ্দিন স্ট্রিটে মুজফফর আহমেদ ভবনে সিপিএমের রাজ্য দফতরে বসে শতরূপ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের প্রয়াত বাবার কথা তুলে অপমান করেন। অভিযোগ, কুণালকে ”টেস্ট টিউব বেবি” বলে আক্রমণ করেন শতরূপ। তাঁর ”টেস্ট টিউব বেবি” মন্তব্যে কুণালের পরিবারকেও অপমান করা হয়েছে, এমনটাই আদালতে জানিয়েছিলেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী।

spot_img

Related articles

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...