Friday, April 3, 2026

যত আমায় আক্রমণ করবে কংগ্রেস তত ক্ষয়িষ্ণু হবে: কর্নাটকে বললেন মোদি

Date:

Share post:

নির্বাচনী প্রচারে কর্নাটকে এসে কংগ্রেসকে(Congress) কড়া ভাষায় আক্রমণ শানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শনিবার বিদার জেলার হুমনাবাদে বিজেপির(BJP) সভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি জানালেন, “কংগ্রেস ফের আমাকে গালিগালাজ দেওয়া শুরু করেছে। ভালোই তো। ওরা যত আমাকে গালিগালাজ করবে, তত কংগ্রেস ক্ষয়িষ্ণু হবে। ওরা গালিগালাজ করে যাক। আমি আমার মতো করে মানুষের উন্নয়নের কাজ করে যাই।” এরপর এখনও পর্যন্ত কতবার কংগ্রেস তাঁকে আক্রমণ শানিয়েছে তাঁর সংখ্যা তুলে ধরে মোদি জানান, এখনও পর্যন্ত ৯১ বার কংগ্রেস আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে।

এছাড়াও ওই সভা থেকে ডবল ইঞ্জিনের প্রশংসা করতে দেখা যায় মোদিকে। তিনি বলেন, ডবল ইঞ্জিন সরকার হলে কর্নাটকের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। মোদির কথায়, “এই নির্বাচন শুধু বোতাম টিপে বিধায়ক নির্বাচনের জন্য নয়। এই নির্বাচন কর্নাটককে দেশের এক নম্বর রাজ্য বানানোর। কর্নাটকে ডবল ইঞ্জিনের ডবল পাওয়ার থাকলে কর্নাটককে দেশের দেশের সেরা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।” পাশাপাশি কংগ্রেসকে তোপ দেগে তিনি বলেন, “কংগ্রেস গরিবের কথা ভাবে না। এবং তাঁকে ব্যক্তিগত আক্রমণ করে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কর্নাটকে প্রচারে গিয়ে মোদিকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শনিবার কর্নাটকে মোট তিনটি সভা করেন মোদি পাশাপাশি করেন একটি রোড শো। প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন কর্নাটকে প্রচার সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...