Friday, April 3, 2026

শা-তে মোহ কেটেছে পন্টিং-এর, পৃথ্বি-র পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন দিল্লির কোচ

Date:

Share post:

দিল্লি ক‍্যাপিটালসের ক্রিকেটার পৃথ্বী শা-এর ওপর মোহ কেটেছে কোচ রিকি পন্টিং-এর। চলতি আইপিএল-এ সবে জয়ের মুখ দেখা শুরু করেছে দিল্লি। সাতটি ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে জিতেছে ডেভিড ওয়ার্নারের দল। প্রতিটি ম্যাচেই দিল্লিকে ডুবিয়েছে ব‍্যাটিং ব‍্যর্থতা। চলতি আইপিএল- এ একেবারেই নিজের ছন্দে নেই ওপেনার পৃথ্বী শা।  অধিকাংশ সময় দেখা গিয়েছে অধিনায়ক ডেভিড ওয়ার্নার দলকে টেনে নিয়ে যাচ্ছেন। আর এবার পৃথ্বির পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন পন্টিং।

পন্টিং বলেন,” শেষ ১৩টি ম্যাচে পৃথ্বী শা দিল্লি ক্যাপিটালসের হয়ে এখনও পর্যন্ত একটি অর্ধশতরান করেনি। আমাদের টপ অর্ডারে আরও অনেক ক্রিকেটার রয়েছে যারা অন্যান্য দলের বিরুদ্ধে পৃথ্বীর থেকে অনেক ভালো করেছে।”

তবে ব্যাটে খরা থাকার কারণেই পৃথ্বীকে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দল থেকে বাদ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পন্টিং। তিনি বলেন, “এবারের মরশুমে পৃথ্বী কোনও ম্যাচে ভাল খেলতে পারেনি। পরপর ম্যাচে ব্যর্থ হওয়ায় ওকে বাদ দেওয়া হয়েছে। শনিবারের ম‍্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ওকে দলে রাখা হবে কি না সে বিষয়ে এখনও কিছু বলতে পারব না। তবে হায়দরাবাদের বিরুদ্ধে সেরা প্রথম একাদশ নামানোর চেষ্টা করব।”

আরও পড়ুন:রাজস্থান ম‍্যাচের পরই প্রশ্ন উঠে কেন ব‍্যাটিং অর্ডারের শেষের দিকে মাহি? জানালেন চেন্নাই কোচ


 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...