Monday, April 6, 2026

প্রয়াত বর্ষীয়ান ইতিহাসবিদ রণজিৎ গুহ

Date:

Share post:

নিম্নবর্গের ইতিহাস সাধনার অন্যতম পথিকৃৎ রণজিৎ গুহের জীবনাবসান ঘটল। শুক্রবার সন্ধ্যায় তিনি অস্ট্রিয়ার ভিয়েনা উডসের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। শেষ সময়ে তাঁর পাশে ছিলেন স্ত্রী মেখঠিল্ড এবং পরিচর্যাকারীরা।

আরও পড়ুন:‘মোদি’ পদবি অবমাননাকর মামলায় রাহুলের শুনানি আজ

১৯৫৯-এ এ দেশ ছাড়ার পরে ব্রিটেনের ইউনিভার্সিটি অব সাসেক্স, অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপনা করেন। তবে এ দেশ থেকে দূরে থাকলেও রণজিতের ছাতার নীচে দীপেশ চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায়, জ্ঞানেন্দ্র পাণ্ডে, শাহিদ আমিন, গৌতম ভদ্র, গায়ত্রী স্পিভাক চক্রবর্তী প্রমুখ নিম্নবর্গের ইতিহাস চর্চায় ব্রতী হয়েছিলেন।

ঔপনিবেশিক ভারতে কৃষক বিদ্রোহ নিয়ে তাঁর ‘আকরঁ’ গ্রন্থে এ দেশের কৃষকের ভূমিকা মেলে ধরেন রণজিৎ। গত মার্চেই দীপেশ অস্ট্রিয়ায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। বয়সের ভারে ক্লান্ত হলেও আমৃত্যু জ্ঞানচর্চার পথই আঁকড়ে ছিলেন প্রবীণ ইতিহাসবিদ।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...