Monday, April 6, 2026

রাজ্যে হজযাত্রা শুরু ২১ মে, যাত্রীদের জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে নবান্ন

Date:

Share post:

আগামী ২১ শে মে থেকে রাজ্যে শুরু হচ্ছে হজযাত্রা। চলবে ৬ ই জুন পর্যন্ত। আসাম, মিজোরাম, ত্রিপুরা সহ বেশ কয়েকটি রাজ্য থেকে কলকাতা বিমানবন্দরের মাধ্যমে হজ যাত্রা শুরু করবেন প্রায় ১৪ হাজারের বেশী হজ যাত্রী। এই হজ যাত্রীদের তীর্থ যাত্রা মসৃণ করতে পর্যাপ্ত ব্যাবস্থাপনার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে বিভিন্ন দফতরকে সঙ্গে নিয়ে নবান্ন সভাঘরে শনিবার এক উচ্চপর্যায়ের বৈঠকে হজ যাত্রার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিল হজ কমিটির প্রতিনিধিরাও। সংখ্যালঘু বিষয়ক, পরিবহন, স্বাস্থ্য, জনস্বাস্থ্য কারিগরি সহ হজ যাত্রার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সচিব সহ উচ্চ পদস্থ আধিকারিকদের ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া রেল, বিমান বন্দর কতৃপক্ষ, সি আই এস এফ, পাসপোর্ট সেবা বিভাগের আধিকারিকরাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউটাউনের হজ হাউসের প্রস্তুতি, হজ যাত্রীদের পাসপোর্ট এবং বিমান বন্দরের নিরাপত্তা পাসের ব্যবস্থা, তাদের টিকাকরণ সহ একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে মুখ্য়সচিব কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশকে হজ হাউসগুলোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এবিষয়ে সিনিয়ার পুলিশ আধিকারিকদের দায়িত্ব দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট পুরসভাগলিকে পর্যাপ্ত জলের ব্যাবস্থা ও নিয়মিত সাফ সাফাইয়ের কথা বলা হয়েছে। পরিবহন দফতর কে হজ যাত্রীদের জন্য এসি বাসের ব্যবস্থার পাশাপাশি নোডাল অফিসারদের সঙ্গে সমন্বয় রাখার কথা বলা হয়।হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও কোভিড টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে । সরকারি হাসপাতালে হজ যাত্রীদের জন্য আলাদা শয্যার ব্যাবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- আগামিকাল রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স, পরীক্ষা ঘিরে কড়া ব্যবস্থা বোর্ডের

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...