Wednesday, June 24, 2026

আদানিকাণ্ডের তদন্তে সুপ্রিম কোর্টে বাড়তি সময় চাইল SEBI   

Date:

Share post:

আদানি-কাণ্ডের (Adani Case) তদন্তে শিল্পপতি গৌতম আদানির (Goutam Adani) ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, তাঁর একাধিক সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর লেনদেন নিয়ে তদন্ত শুরু করেছে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)। গত ১৩ বছরে বিনোদের তিনটি সংস্থার সঙ্গে আদানি গোষ্ঠীর অনথিভুক্ত বিভিন্ন সংস্থার বিনিয়োগ সংক্রান্ত লেনদেন হয়েছে। আর এবার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি আদানি গ্রুপের বিরুদ্ধে হিন্ডেনবার্গের (Hindenburg) অভিযোগের তদন্ত শেষ করতে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) কাছে আরও সময় চাইল। বার অ্যান্ড বেঞ্চের রিপোর্ট অনুযায়ী খবর, সেবি তদন্ত শেষ করার জন্য ৬ মাস সময় বাড়ানোর আবেদন করেছে। সুপ্রিম কোর্ট সেই আবেদন গ্রহণ করেছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, তালিকাভুক্ত না থাকা সংস্থাগুলির সঙ্গে আদানি গ্রুপের লেনদেন সম্পর্কিত তথ্য সেবি শনিবার সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। সেবি রিপোর্টে জানিয়েছে, আগামী ২রা মে সুপ্রিম কোর্টে একটি স্ট্যাটাস রিপোর্ট (Status Report) দাখিল করা হবে। উল্লেখ্য, গত ২ মার্চ আদানি গ্রুপের তদন্তে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। আর সেই কমিটিকে ২ মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় এবং সেবির হাতে তদন্তভার তুলে দেওয়া হয়।

এছাড়াও, সেবি সাতটি তালিকাভুক্ত কোম্পানির কাছ থেকে ইতিমধ্যে বিশদ এবং নথি চেয়েছে। এর মধ্যে রয়েছে আদানি এন্টারপ্রাইজ, আদানি পাওয়ার, আদানি ট্রান্সমিশন, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্টস অঅ্যান্ড এসইজেড, আদানি টোটাল গ্যাস এবং আদানি উইলমার। এর মধ্যে ২০০৯-২০১০ এর আগে তালিকাভুক্ত কোম্পানিগুলির ক্ষেত্রে ১২ বছর পর্যন্ত বিশদ বিবরণ রয়েছে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...