Thursday, June 25, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রাকৃতিক বি*পর্যয় মোকাবিলায় প্রস্তুতিতে বৈঠক ডাকলেন মুখ্যসচিব

Date:

Share post:

আসন্ন বর্ষায় রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে এখন থেকে প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(mamata bandyopadhyay)। গত সপ্তাহে নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে বাঁধ ও খাল সংস্কারে এখনই দ্রুত প্রস্তুতির নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী( chiefminister)। সেই মতো ঘূর্ণিঝড়, বন্যা ও ধসের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মঙ্গলবার নবান্ন(nabanna) সভাঘরে বৈঠক। সেখানে ডিভিসি, আলিপুর আবহাওয়া অফিস, কলকাতা বন্দর, জল কমিশন, সেনা-সহ সংশিষ্ট কেন্দ্রীয় প্রতিষ্ঠান ও রাজ্য সরকারের দফতরগুলিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বন্যা(flood) ও সাইক্লোনের পূর্বাভাস ও সেই মতো ত্রাণ ও পুনর্গঠনের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হবে। মে মাসের মাঝামাঝি একটা সাইক্লোন(cyclone) আসতে পারে বলে ইতিমধ্যেই জানিয়েছে আবহাওয়া অফিস। তাই যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে রাজ্য সরকার।

প্রতিবেশী রাজ্যগুলির বন্যা পরিস্থিতিতে নজর রাখার জন্য আগেই সেচ দফতরকে নির্দেশ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পাশাপাশি জলাধারে জলের পরিমাণ নিয়ে ডিভিসির সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখার কথা বলা হয়েছে। সে জন্য ১ জুন বর্ষা নামার আগেই কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছে সেচ দফতর। মঙ্গলবারের বৈঠকে এ ব্যাপারে ডিভিসি কর্তৃপক্ষ ও জল কমিশনে’র সঙ্গে বিস্তারিত আলোচনা করতে চান মুখ্যসচিব। যাতে জল ছাড়ার বিষয়টি অনেক আগে থেকে রাজ্যের নজরে থাকে। জেলাশাসকদের কাছেও এই তথ্যগুলি থাকা প্রয়োজন। বিশেষত যে সব জলাধার থেকে জল ছাড়ার ফলে প্লাবনের সম্ভাবনা বেশি, সেগুলির সম্বন্ধে আগাম তথ্য থাকা জরুরি। তাই সব দিক বিচার করে আগেভাগে বৈঠকে বসছে নবান্ন।

 

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...