Wednesday, March 4, 2026

নগদ ১৭ লক্ষ টাকা ডাকাতির অভিযোগে গ্রেফতার খোদ দুই পুলিশকর্মী

Date:

Share post:

পুলিশ পরিচয় দিয়ে এবার খাস কলকাতাতেই ডাকাতির অভিযোগ। ব্যবসায়ীর গাড়ি থামিয়ে নগদ ১৭ লক্ষ টাকা লুঠের অভিযোগ উঠেছে। আর এই ডাকাতির অভিযোগে যে দুই পুলিশকর্মী গ্রেফতার হয়েছেন তাঁদের একজনের পরিচয় জেনে চক্ষু চড়কগাছ রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই পুলিশকর্মীর মধ্যে একজন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর দেহরক্ষী মহম্মদ শাহাজাহান।জানা গিয়েছে, গত ২৭ এপ্রিল কলকাতার পার্ক স্ট্রিট উড়ালপুলে এক ব্যবসায়ীর গাড়ি থামান দুই পুলিশকর্মী। অভিযোগ, ব্যবসায়ীকে অন্য একটি জায়গায় নিয়ে গিয়ে তাঁর থেকে নগদ ১৭ লক্ষ টাকা ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নেন ওই দুই পুলিশকর্মী।

ওই ব্যবসায়ী থানায় অভিযোগ জানান।তদন্তে নেমে পার্ক স্ট্রিট উড়ালপুল চত্বরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। একইসঙ্গে চলতে থাকে জিজ্ঞাসাবাদও।শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে এক পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হন রাজ্য পুলিশের কনস্টেবল প্রবীণ প্রসাদ। তাঁকে জেরা করতেই অন্য অভিযুক্তের নাম পায় পুলিশ।কলকাতার গোপালনগরের ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় পুলিশকর্মী মহম্মদ শাহাজাহানকেও। ধৃত শাহাজাহানই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর দেহরক্ষী হিসেবে কর্মরত।

খোদ রাজ্যের প্রধান পুলিশকর্তার দেহরক্ষীর ডাকাতির ঘটনায় জড়িত থাকার এমন অভিযোগ কার্যত বেনজির। ডিজির তরফে এখনও পর্যন্ত এব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

spot_img

Related articles

পাকিস্তানেও কী বড় যুদ্ধের আশঙ্কা! বড় নির্দেশিকা আমেরিকার

একদিকে যখন যুদ্ধ জারি পশ্চিম এশিয়ায় তখন অশান্তির আগুন পাকিস্তানে। আফগানিস্তানের উপর ক্ষমতা কায়েম করতে গিয়ে নিজের দেশেই...

আধার-জটিলতা কাটাতে উদ্যোগ, রাজ্যে আরও একুশটি নতুন কেন্দ্র 

রাজ্যে আধার পরিষেবার পরিধি বাড়াতে বড়সড় পদক্ষেপ নিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই। সাধারণ মানুষের ভোগান্তি...

ইএসআই পরিষেবায় নয়া দিগন্ত, বেসরকারি ক্লিনিকে এবার ডিসপেনসারি চালুর পথে রাজ্য 

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিজনদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও নিবিড় ও মজবুত করতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার।...

কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই কলকাতায় প্রতিনিধি দল, উচ্চপর্যায়ের বৈঠক বৃহস্পতিবার

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করেছে। নির্বাচনের প্রস্তুতি কতটা এগোল, তা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসছে...