Wednesday, June 24, 2026

গুজরাতের কাছে ম‍্যাচ হেরে কী বললেন চন্দ্রকান্ত পণ্ডিত?

Date:

Share post:

গতকাল ইডেনে গুজরাত টাইটান্সের কাছে ৭ উইকেটে হারে কলকাতা নাইট রাইডার্স। এই ম‍্যাচের পর হতাশ নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন তিনি।

গুজরাতের কাছে ম‍্যাচ হারের পর নাইট কোচ বলেন,” আমাদের হাতে এখনও কয়েকটা ম্যাচ রয়েছে। এখন সব ম্যাচ জেতা ছাড়া কার্যত কোনও উপায় নেই। কখনওই বলব না কাজটা খুব কঠিন। তবে আমাদের আরও সক্রিয় হতে হবে। শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করতে হবে আমাদের।”

নাইট কোচ আরও বলেন,” এই পর্যায়ে অভিজ্ঞ এবং সফল অনেক ক্রিকেটার আমাদের সামনে রয়েছে। তাদের সঙ্গে সময় কাটানো এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার যথেষ্ট সময় অন্য ক্রিকেটারদের পাওয়া উচিত। পরিকল্পনা এবং কৌশল নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ। ঘরোয়া ক্রিকেটে আমরা প্রায় ১২ মাস সময় পাই। ক্রিকেটারদের সঙ্গে কথা বলার প্রচুর সুযোগ থাকে। কিন্তু আইপিএলে পর পর ম্যাচ খেলতে হয়। তারমধ্যে এক শহর থেকে অন্য শহরে যাওয়া বিষয় থাকে। প্রচুর সফর করতে হয়। আলোচনা করার যথেষ্ট সময় পাওয়া যায় না। এর মধ্যেও ভাল পারফরম্যান্স কীভাবে করা যায়, তার উপায় বার করা গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন:কোচ ঠিক হতেই আগামী মরশুমের জন‍্য দল গোছানো শুরু ইস্টবেঙ্গলের

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...